দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি গ্রেগ বার্কলে। আজ দুপুর ১টার দিকে হজরত শাহজালাল বিমানবন্দরর অবতরণ করেন তিনি।
ঢাকা সফরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যক্রম পরিদর্শন করবেন তিনি। সফর সূচি অনুযায়ী বিসিবির বিভিন্নি কাঠামো ঘুরে দেখবেন বার্কেল। এ ছাড়াও পূর্বাচলে অবস্থিত শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ঘুরে দেখার কথা আছে তাঁর। বিমানবন্দর থেকেই শেখ হাসিনা স্টেডিয়াম পরিদর্শনে গিয়েছেন তিনি।
বার্কলের ঢাকা সফরের কর্মসূচি নিয়ে গতকাল বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছিলেন, ‘আমাদের কিছু অবকাঠামো দেখবেন তিনি। শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়ামে যাবেন তিনি তার। উনি হয়তো ওখানে যাবেন, কিছু আলাপ-আলোচনা হবে।’
আইসিসির চেয়ারম্যানের সম্মানে বিসিবি'র নৈশভোজ। এ ছাড়াও বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ঢাকা টেস্টের প্রথম ঘণ্টা মাঠে বসে দেখার কথাও রয়েছে বার্কলের।
২০২০ সালে আইসিসির সভাপতি পদ থেকে ভারতের শশাঙ্ক মনোহর দায়িত্ব ছাড়ার পর সিঙ্গাপুর ক্রিকেট বোর্ডের প্রধান ইমরান খাজা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন। এরপর আইসিসির সভাপতি পদে নির্বাচিত হন নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে।

চরম বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া পাকিস্তান ক্রিকেটের পাশে দাঁড়াতে চান না দেশটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। বারবার পাকিস্তান ক্রিকেটকে সাহায্য করার আহ্বান জানালেও কোনো সাড়া দিচ্ছেন না তিনি।
২৩ মিনিট আগে
প্রথমে হাসান মাহমুদ, পরে সৈয়দ খালেদ আহমেদ—তিন মাসের মধ্যে কেন্টে নাম লেখালেন দুই বাংলাদেশি ক্রিকেটার। দুজনই কাঁপাচ্ছেন ইংল্যান্ডে। তাঁদের বোলিংয়েই প্রতিপক্ষ ডার্বিশায়ার চোখে সর্ষেফুল দেখছে। বিদেশের মাঠে জাতীয় দলের সতীর্থর সঙ্গে এক ক্লাবে খেলতে পেরে ভাগ্যবান মনে করছেন হাসান।
২ ঘণ্টা আগে
বার্সেলোনা ছেড়েছেন ২০২১ সালে। প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে ইন্টার মায়ামিতে পাড়ি জমান ২০২৩ সালে। তবে শৈশবের ক্লাব বার্সেলোনা লিওনেল মেসির স্মৃতি থেকে কি মুছে যাওয়া এতটাই সহজ! স্পেনের মায়ার টানে একের পর এক বাড়ি কিনছেন আর্জেন্টাইন বিশ্বজয়ী তারকা।
২ ঘণ্টা আগে
পাকিস্তানি ক্রিকেটারদের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) অভিযোগের যেন শেষ নেই। গত তিন দিনে দুই পাকিস্তানি নারী ক্রিকেটারকে শাস্তি দিল আইসিসি। জরিমানার পাশাপাশি তাঁদের নামের পাশে ডিমেরিট পয়েন্টও দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে