
প্রায় ১ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা দারুণভাবে রাঙালেন নাসুম আহমেদ। পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর শারজায় গত রাতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে খেলতে নেমেই করলেন বাজিমাত।
ভিসা জটিলতার কারণে এবার দলের সঙ্গে নাসুম যেতে পারেননি সময়মত। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শুরুর আগেই তিনি ফিরলেন শারজায়। ফিরেই গত রাতে ব্যাটিং-বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্সে জিতলেন ‘গেম-চেঞ্জার পুরস্কার’। আফগানদের বিপক্ষে ৬৮ রানের জয়ে বাংলাদেশ সিরিজে সমতায় তো ফিরেছেই। একই সঙ্গে ৩৪ বছরে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচও জিতল শারজায়। বাঁহাতি স্পিনের ভেলকিতে নাসুম নাচিয়ে ছেড়েছেন আফগানিস্তানকে। দ্বিতীয় উইকেটে আফগানদের জমে যাওয়া ৫২ রানের জুটি নাসুম ভাঙলেন সেদিকউল্লাহ আতালকে আউট করে। পরবর্তীতে বাংলাদেশের বাঁহাতি স্পিনার আজমতউল্লাহ ওমরজাইকে বোকা বানিয়ে বোল্ড করেন। আফগানদের কফিনে শেষ পেরেক নাসুম ঠুকে দিয়েছেন মোহাম্মদ গজনফারকে বোল্ড করে।
অথচ এই নাসুমকেই গত ১ বছর কী কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই না যেতে হয়েছে! তৎকালীন কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিরুদ্ধে নাসুমকে চড় মারার অভিযোগও ওঠে। সেই নাসুমই গত রাতে শারজায় দেখালেন, এভাবেও ফিরে আসা যায়। প্রায় ১ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে বনে গেলেন ম্যাচ ঘোরানোর নায়ক। পেলেন ৫০ হাজার ডলার অর্থ পুরস্কার (৬০ লাখ ৭ হাজার ১২৭ টাকা)। নাসুম কীভাবে এমন প্রত্যাবর্তনের গল্প লিখলেন, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্তর কাছে জানতে চাওয়া হয়েছিল। বাংলাদেশ অধিনায়ক বলেন,‘পেশাদার ক্রিকেটার হিসেবে আমার মতে খেলায় সব সময় মনোযোগ ধরে রাখা উচিত। সেটাই সে (নাসুম) করেছে। নাসুম এর আগেও ড্রেসিংরুমে ছিল। ফলে মিরাজদের সঙ্গে মানিয়ে নিতে খুব একটা সমস্যা হয়নি।’
প্রথম ওয়ানডের মতো অত বড় ঝামেলার মুখোমুখি গত রাতে বাংলাদেশ হয়নি। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ে কিছুটা হলেও চাপে পড়েছিল। সেই চাপ অনেকটা কমে যায় সপ্তম উইকেটে জাকের আলী অনিক ও নাসুমের ৪১ বলে ৪৬ রানের জুটিতে। আট নম্বরে নেমে নাসুম করেছেন ২৪ বলে ২৫ রান।মেরেছেন ১ চার ও ২ ছক্কা। এমন সাহসী পারফরম্যান্সের পর নাসুমের ওপর স্বাভাবিকভাবেই প্রত্যাশা বাড়ল শান্তর। সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ব্যাটিং-বোলিং যেভাবে সে করেছে,সেটা দলে অনেক অবদান রেখেছে। অনেক সাহসের সঙ্গেই করেছে। তার অ্যাপ্রোচ খুবই ভালো লেগেছে আমার। আশা করি পরের ম্যাচেও এভাবেই করবে ইনশা আল্লাহ।’

নিউজার্সিতে গত ১৯ জুলাই লিওনেল মেসির কান্নাভেজা চেহারার কথা নিশ্চয়ই ফুটবলপ্রেমীদের মনে আছে। টানা দুইবার বিশ্বকাপ জিততে না পারার হতাশা তাঁকে কতটা পোড়াচ্ছিল, সেটা তিনিই ভালো বলতে পারবেন। তিনি আজ এমএলএসে খেলতে নামেননি। তাঁকে ছাড়াই ইন্টার মায়ামি হারিয়েছে শিকাগো ফায়ারকে।
১৪ মিনিট আগে
চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। অথচ টানা তিন বিশ্বকাপেই অনুপস্থিত বিশ্বকাপের অন্যতম সফল দলটি। সর্বশেষ বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ার পর দেশটির ফুটবল কাঠামোকেই ঢেলে সাজানোর পথে হাঁটছে ইতালি।
১ ঘণ্টা আগে
কাসেমিরোকে দলে নিয়ে বিপাকে পড়েছে ইন্টার মায়ামি। লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের দলের বিরুদ্ধে তদন্ত করছে মেজর লিগ সকার (এমএলএস)।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। টুর্নামেন্ট শেষ হওয়ার তিন দিনের মাথায় এবার সেরা একাদশ প্রকাশ করল ফিফা। যেখানে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের পাশাপাশি ফ্রান্সের ফুটবলারদের আধিপত্য।
১৩ ঘণ্টা আগে