বাংলাদেশের হয়ে অনেক দিন ধরেই ছন্দে নেই মোস্তাফিজুর রহমান। জাতীয় দলের হয়ে না করলেও এবারের আইপিএলে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে আছেন তিনি। ফিরে পেয়েছেন নিজের পুরোনো ফর্ম। চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করায় দেশ-বিদেশের অনেক ক্রিকেট বিশেষজ্ঞের কাছ থেকে পাচ্ছেন প্রশংসাও।
তেমনি প্রশংসা ঝরল মোস্তাফিজের জাতীয় দলের সতীর্থ শরিফুল ইসলামের কণ্ঠেও। আজ ডিপিএলে সুপার লিগে আবাহনীর জয়ের ম্যাচে ২৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া বাঁহাতি পেসার বলেছেন, ‘অবশ্যই, প্রতিটি ম্যাচ দেখি, মোস্তাফিজ ভাইয়ের প্রতিটি বল দেখি। তাঁর সঙ্গে ম্যাচের পরের দিন কথা হয়। আমার মনে হয়, বাংলাদেশের চেয়ে মোস্তাফিজ ভাই আইপিএল ভালো উপভোগ করেন।’
আইপিএলের হয়ে ভালো করার কারণটাও ব্যাখ্যা করেছেন শরিফুল। জাতীয় দলের চেয়ে আইপিএলে চাপ কম বলে মনে করে বাঁহাতি পেসার বলেছেন, ‘কারণ চাপটা কম। বাংলাদেশে হয়তো অনেক চাওয়া থাকে, একটু খারাপ করলে অনেক চাপ পড়ে।’
এবারের আইপিএলে এখন পর্যন্ত ৬ ম্যাচে ১১ উইকেট পেয়েছেন মোস্তাফিজ। টুর্নামেন্টের শুরুতে অনেক দিন ‘পার্পল ক্যাপ’ ধরে রাখা বাংলাদেশি পেসার অবশ্য শেষ দুই ম্যাচে আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় উইকেটশিকারির তালিকায় স্যাম কারানের সঙ্গে যৌথভাবে পাঁচে আছেন। শেষ দুই ম্যাচের পারফরম্যান্স নিয়ে শরিফুল বলেছেন, ‘তিনি ধারাবাহিকভাবে পারফর্ম করছেন। হয়তো শেষ দুই একটা ম্যাচ আশানুরূপ পারফরম্যান্স করতে পারে নাই। আর চাপ বলতে সবার চাওয়াটা একটু বেশি থাকে। কারণ, তিনি তো শেষ কয়েক বছর ধরে ভালো করছেন। তিনি ভালো করছিলেন, কিন্তু সবার চাওয়া অনুযায়ী হয়তো দুই-একটা ম্যাচে করতে পারেননি।’

মোটা অঙ্কের টাকা লোকসান হওয়ায় এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হচ্ছে না বলে কদিন আগে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তবে বিপিএল না হলে কী হবে, তা নিয়ে চলছে নানা আলাপ-আলোচনা। ক্রিকেটারদের কল্যাণের সংগঠনে কাজ করা কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানিয়
১৯ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে অভিযোগের যেন শেষ নেই। নেতিবাচক কারণে বারবার খবরের শিরোনাম হওয়া বিপিএলে ফিক্সিং কেলেঙ্কারির ঘটনা দেখা যায় হরহামেশাই। এবার তিন ব্যক্তিকে বিপিএলে ফিক্সিংয়ে জড়ানোর অভিযোগে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যাঁদের মধ্যে আছেন বিসিবির সাবেক পরিচালকও।
১ ঘণ্টা আগে
পুরো বিশ্ব এখন কাঁদছে লিওনেল মেসির জন্য। সামাজিক মাধ্যমে চোখ পড়তেই দেখা যাচ্ছে মেসিকে নিয়ে ভক্ত-সমর্থকদের আবেগঘন পোস্ট। কারণ, গতকাল রাতে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ভক্ত-সমর্থকদের পাশাপাশি তারকা ফুটবলার, পরিবারের সদস্যরাও আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারকে নিয়ে দিয়েছেন আবেগঘন এক ব
২ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের মাঝপথে ব্যাপক রদবদলের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তীব্র সমালোচনা করেছেন শহীদ আফ্রিদি। টানা দুই টেস্টে বড় ব্যবধানে হেরে সিরিজ হাতছাড়া করার পর সাত ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়া এবং প্রধান কোচ সরফরাজ আহমেদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে বিস্ময়কর বলে আখ্যা
২ ঘণ্টা আগে