পাকিস্তানের বিপক্ষে সহজ জয়ে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল ভারত। নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছিলেন হারমানপ্রীত কৌররা। আজ দুবাইয়ে ৭ বল হাতে রেখে ৬ উইকেটে জিতেছে ভারতের মেয়েরা।
শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ শুরু করা পাকিস্তান টসে জিতে ব্যাটিংয়ে নেমে ব্যাটারদের ব্যর্থতায় করতে পারে ৮ উইকেটে ১০৫ রান। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে ভাঙে তাদের উদ্বোধনী জুটি। পাকিস্তানের স্কোরবোর্ডে রান তখন ১। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে তারা।
পাওয়ার প্লেতে পাকিস্তানের স্কোর দাঁড়ায়—২/২৯। ওপেনার মুনিবা আলী (১৭) একপ্রান্ত আগলে রাখলেও ব্যর্থ হয়েছেন তিন টপ অর্ডার ব্যাটার—ওপেনার গুল ফিরোজা (০), সিদরা আমিন (৮) ও উমাইমা সোহেল (৩)। এরপর নিদা দার (২৮) এসে দায়িত্ব ঘাড়ে নেন। তবে দলের রান তিন অঙ্ক ছোঁয়ার আগেই ৮ উইকেট হারায় পাকিস্তান। শেষ দিকে অধিনায়ক ফাতিমা সানার ব্যাট থেকে আসে ১৩ ও সাঈদা আরব শাহ করেন অপরাজিত ১২ রান। ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন পেসার অরুন্ধতী রেড্ডি। ম্যাচসেরাও হয়েছেন তিনি।
১০৬ রানের লক্ষ্য তাড়ায় দলীয় ১৮ রানের বিদায় নেন ওপেনার স্মৃতি মান্ধানা (৭)। ইনিংসের শুরুতে এলবিডব্লিউ থেকে রিভিউ নিয়ে বেঁচে যাওয়া আরেক ওপেনার শেফালি ভার্মা ৩৫ বলে করেন ৩২ রান। মান্ধানার বিদায়ের পর তিনি ৪৩ রানের জুটি গড়েন জেমিমাহ রদ্রিগেজের (২৩) সঙ্গে। ২৯ রান কের ‘রিটায়ার্ড হার্ট’ হন অধিনায়ক কৌর। তবে ততক্ষণে জয়টা প্রায় হাতের মুঠোয় চলে আসে ভারতের। উইকেটরক্ষক রিচা ঘোষ শূন্য হাতে ফিরলেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন দীপ্তি শর্মা (৭*) ও সাজিভান সাজানা (৪*)। পাকিস্তানের হয়ে ২ উইকেট নিয়েছেন ফাতিমা।

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে রানের ফোয়ারা ছোটাচ্ছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে যে এক সংস্করণ ওয়ানডে খেলেন, সেই সংস্করণে সবশেষ ১০ ইনিংসের চারটিকে সেঞ্চুরিতে পরিণত করেছেন তিনি। আজ তিরুবনন্তপুরমে সিরিজের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি।
৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়া যেন ডেভিড মিলারের প্রিয় প্রতিপক্ষ। ওয়ানডে ক্যারিয়ারের সেরা দুই ইনিংসই মিলার খেলেছেন অজিদের। আজ তাঁর দুর্দান্ত সেঞ্চুরিতে এক ম্যাচ আগেই সিরিজ নিজেদের করে নিল দক্ষিণ আফ্রিকা।
৪ ঘণ্টা আগে
কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৭ ঘণ্টা আগে