
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ১০ জুন বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল গতকাল জানিয়েছেন, সিরিজটি খুবই আকর্ষণীয় হতে পারে। তিনি মনে করেন, আফগানরা অনেক মানসম্পন্ন দল।
গতকাল হামবানটোটা শ্রীলঙ্কাকে উড়িয়ে দেওয়ার পর বাংলাদেশ যেন আরও সতর্ক। এমনিতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের পরিসংখ্যান বেশ সমৃদ্ধ নয়। বিসিবি পরিচালক আকরাম খান মনে করেন, আফগানিস্তানকে আয়ারল্যান্ডের মতো করে দেখার সুযোগ নেই। আর সেটা যদি হয়, তবে তা বাংলাদেশের জন্য বিপদ হয়ে আসবে।
শ্রীলঙ্কা ম্যাচের দিকে না তাকালেও চলে। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ তিন সংস্করণেই সর্বশেষ ম্যাচটি হেরেছে। আজ মিরপুরে সংবাদমাধ্যমকে আকরাম বলেছেন, ‘আফগানিস্তানকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। তাদের কোয়ালিটি প্লেয়ার আছে, কোয়ালিটি বোলার অনেক আছে এবং ব্যাটার যারা আছে, তাদের ধারাবাহিকতা অনেক ভালো। ওদেরকে যদি সহজভাবে নেওয়া হয় যে– আয়ারল্যান্ডের মতোই তারা, তাহলে আমাদের জন্য নেতিবাচক হয়ে আসবে এটা।’
তিনি যোগ করেন, ‘ওরা একটা শক্তিশীল দল। শ্রীলঙ্কাকে হারানো অনেক বড় একটা ব্যাপার। আমরা যেভাবে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছি নিজেদের ও ইংল্যান্ডের মাঠে, ওইভাবে যদি ভালো ক্রিকেট খেলতে পারি, ইনশা আল্লাহ আমরা ভালো করব। আমাদের নিজেদের মাঠে খেলার সুবিধা আছে। এই মাঠে আমাদের অভিজ্ঞতা অনেক। এই সুবিধাটা নিতে পারলে আমরা ভালো করব।’
এই সিরিজে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। ১৪ থেকে ১৮ জুন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একমাত্র টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের সিরিজ।

লিওনেল মেসির সঙ্গে কখনো কারও লাগেনি, ব্যাপারটা তা নয়। এইতো গত বিশ্বকাপে এক রেফারির সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলেছিলেন মেসি। এবার ক্লাব ফুটবলে এক খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া লেগেছে আর্জেন্টিনার তারকা ফুটবলারের। সামাজিক মাধ্যমে সেটা ছড়িয়েও দিয়েছেন মেসির বিপক্ষ দলের ফুটবলার।
২২ মিনিট আগে
হঠাৎ করেই সামাজিক মাধ্যমে আজম খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মঈন খানের ছেলে আজমের ২৮ বছর বয়সে মৃত্যুর খবরে অনেকেই ভেঙে পড়েন। তবে আজম রীতিমতো তাজ্জব হয়েছেন এই ভেবে যে জীবিত অবস্থায় তাঁর মৃত্যুর খবর কীভাবে ছড়াল। উল্টো এটা নিয়ে ব্যঙ্গ করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
জার্সির রং দেখে অনেকেই বুঝতে পারছিলেন না কে কোন দল। কারণ, ফুটবলে সচরাচর ব্রাজিলকে হলুদ জার্সিতে খেলতে দেখা যায়। কুইনসল্যান্ডের সানকর্পে আজ হলুদ জার্সি পরা দলকে অনেকেই ব্রাজিল মনে করেছিলেন। আসল ঘটনা অন্য ব্রাজিল ও অস্ট্রেলিয়া খেলেছে নীল ও হলুদ জার্সি পরে। র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা ব্রাজিল আজ
২ ঘণ্টা আগে
‘ডি থ্রি ট্রফি’ নামে নতুন টুর্নামেন্টের ছয় কোচ ড্রাফটের মাধ্যমে বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোহাম্মদ সালাহ উদ্দীন, আব্দুর রাজ্জাকরা আছেন এই তালিকায়। কোচ নির্বাচনের মতো সহকারী কোচ, ফিজিওথেরাপিস্টও ড্রাফটের মাধ্যমে ঠিক করল বিসিবি।
৩ ঘণ্টা আগে