আয়ারল্যান্ডের বিপক্ষে আগামীকাল ডালাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করবে ভারত। কিন্তু নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার আগে হার্দিক পান্ডিয়াকে কথা বলতে হয়েছে দ্বিতীয় ম্যাচ নিয়ে। অবশ্য আলোচনা হওয়াটাই স্বাভাবিক, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বলে কথা।
আর বিশ্বের যে প্রান্তেই ভারত-পাকিস্তান ম্যাচ হোক না কেন, তার উন্মাদনা থাকে অন্য রকম। বিশ্বকাপের মতো মঞ্চে তার ঝাঁজটা বেশি থাকবে—এটাই স্বাভাবিক। ৯ জুন নিউইয়র্কের নাসাউ স্টেডিয়ামের ম্যাচটি নিয়ে তাই এখনই আলোচনা তুঙ্গে উঠেছে।
দর্শকদের মধ্যে উন্মাদনা এতটাই থাকে যে স্টেডিয়ামের ধারণক্ষমতার চেয়ে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের জন্য আবেদন পড়ে ২০০ গুণ বেশি। টিকিট ছাড়ার পর দেখা যায় তা মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায়। দর্শকদের এমন সাড়ায় বরাবরই অভিভূত হন পান্ডিয়া। নিউইয়র্কে দর্শকদের সাড়া দেখে পুরোনো অনুভূতিই আবারও নতুন করে তুলে ধরলেন। তবে সবকিছু থেকে নিজেকে সরিয়ে খেলায় মনোযোগ রাখতে চান ভারতীয় অলরাউন্ডার।
স্টার স্পোর্টসে ‘কট অ্যান্ড বোল্ড’ নামক অনুষ্ঠানে পান্ডিয়া বলেছেন, ‘আপনি যেখানেই যাবেন, সমর্থকদের এমন সাড়া দেখবেন। আমি নিশ্চিত, সবাই চান ভারত-পাকিস্তান ম্যাচে যেন আমরা জয় পাই। এটা স্বাভাবিক, এটা আমি মেনে নিই। একই সঙ্গে এসব থেকে দূরে থাকার চেষ্টাও করি, মাঠে মনোযোগ দেওয়ার জন্য। সমর্থকদের প্রতি কৃতজ্ঞ, তাঁরা সবটুকু ভালোবাসা দিয়ে আমাদের সমর্থন দেন।’
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে কথা বলেছেন ঋষভ পন্তও। দুই প্রতিদ্বন্দ্বীর ম্যাচকে বিশেষ কিছু বলেছেন উইকেটরক্ষক ব্যাটার। তিনি বলেছেন, ‘এটা সব সময় রোমাঞ্চের। কারণ, এটি বিশেষ এক ম্যাচ। আপনি সব সময় এমন ম্যাচে চাপ অনুভব করবেন এবং লোকজন এসব ম্যাচ দীর্ঘদিন মনেও রাখে।’

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২৫ মিনিট আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৩ ঘণ্টা আগে