বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হায়দার আলীর খেলা নিয়ে শঙ্কা ছিল। সে শঙ্কা দূর হলো অবশেষে। এই ব্যাটারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০২৬ বিপিএল খেলতে আর কোনো বাধা রইল না হায়দারের।
বিপিএল খেলার জন্য ৯ ক্রিকেটারকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দিয়েছে পিসিবি। সে তালিকায় আছে হায়দারের নাম। ধর্ষণের অভিযোগ ওঠার পর থেকেই প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। নির্দোষ প্রমাণিত হওয়ার পরও মাঠে নামতে পারছিলেন না। এবার বিপিএল দিয়ে বাইশ গজে ফেরার অপেক্ষা শেষ হচ্ছে তাঁর।
পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ৩৫টি টি-টোয়েন্টি এবং ৩টি ওয়ানডেত খেলেছেন হায়দার। পাকিস্তান শাহিনসের হয়ে ইংল্যান্ড সফরে গত সেপ্টেম্বরে ২৫ বছর বয়সী ব্যাটারের ওপর ধর্ষণের অভিযোগ আনেন যুক্তরাজ্যে জন্মগ্রহণকারী একজন পাকিস্তানি মহিলা।
তদন্তের ফলাফল না আসা পর্যন্ত হায়দারকে ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ করেছিল পিসিবি। আদালতে মামলা পাঠানো বা অভিযুক্তকে গ্রেপ্তার করার মতো পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় গত ২৫ সেপ্টেম্বর মামলাটি বন্ধ করে দেয় ম্যানচেস্টার পুলিশ।
বিপিএলের জন্য এনওসি পাওয়া বাকি ক্রিকেটাররা হলেন মোহাম্মদ নাওয়াজ, আবরার আহমেদ, সাহাবজাদা ফারহান, ফাহিম আশরাফ, হুসেইন তালাত, সালমান এরশাদ, খাজা নাফে ও এহসানউল্লাহ। পিসিবির একটি সূত্র জানিয়েছে, এদের সবাইকে ২৩ জানুয়ারি পর্যন্ত বিপিএল খেলার অনুমতি দিয়েছে পিসিবি। সেদিন টুর্নামেন্টির ফাইনাল মাঠে গড়াবে। অর্থাৎ পুরো বিপিএল খেলতে পারবেন পাকিস্তানি ক্রিকেটাররা।
নয়জনকে এনওসি দিলেও উমর আকমলের আবেদন প্রত্যাখ্যান করেছে পিসিবি। এর কারণ জানতে চেয়ে ইতোমধ্যে পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করেছেন এই ব্যাটার। তিনি বলেন, ‘কেন আমাকে এনওসি দেওয়া হয়নি সেটা জানি না। আমি কিছু চুক্তি থেকে বঞ্চিত হয়েছি। বোর্ড আমার আবেদনগুলো অনুমোদন করছে না।’

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৭ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৮ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৯ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৯ ঘণ্টা আগে