বিশেষ প্রতিনিধি, ঢাকা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন। আজ বুধবার সন্ধ্যা ৫টা ৮ মিনিটে তাঁরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় গিয়ে তাঁর কাছে পদত্যাগপত্র জমা দেন।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছে। পদত্যাগপত্র জমা দেওয়ার পর দুই উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন। সেখানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্র জানায়, আসিফ মাহমুদ ও মাহফুজ আলম প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করছেন। বৈঠকের বিষয়ে তাঁরা সাংবাদিকদের জানাবেন।
এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সাংবাদিকদের জানানো হয়, সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সংবাদ সম্মেলন করা হবে। তবে সেখানে কে বক্তব্য দেবেন, তা জানানো হয়নি।
তফসিল ঘোষণার সম্ভাব্য সময় জানানোর পর থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম শিগগির পদত্যাগের ঘোষণা দেবেন বলে আলোচনা চলছিল। কারণ, তাঁরা দুজনই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন।
এর মধ্যে নির্বাচন কমিশন (ইসি) আজ সন্ধ্যায় বা আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে বলে খবর আসার পর দুই উপদেষ্টা আজ পদত্যাগ করবেন বলে গুঞ্জন জোরালো হয়।
বেলা সাড়ে ৩টার দিকে নির্বাচনে অংশগ্রহণ ও পদত্যাগের বিষয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনে আসেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।
আসিফ মাহমুদ জানান, তিনি নির্বাচনে অংশ নেবেন। তবে পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানিয়ে দেওয়া হবে। কোন দলের মনোনয়ন নেবেন, সেটি পরে জানাবেন।
গত বছর কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একপর্যায়ে জুলাই–আগস্ট অভ্যুত্থানে রূপ নেয় এবং ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতন হয়। পরে ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
শুরুতেই ওই সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ। আর মাহফুজ আলম উপদেষ্টার পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান। ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তাঁরা।
মাহফুজ পরে উপদেষ্টা হিসেবে শপথ নেন এবং কিছুদিন দপ্তরবিহীন ছিলেন। নাহিদ ইসলামের পদত্যাগের পর তিনি তথ্য ও সম্প্রচার উপদেষ্টার দায়িত্ব পান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দ্বৈত নাগরিকত্ব–সংক্রান্ত জটিলতায় পড়া অধিকাংশ প্রার্থীর পথ সুগম করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে কুমিল্লা-১০ আসনে বিএনপির এক প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে এবং কুমিল্লা-৩ আসনে আরেক বিএনপি প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।
১৪ ঘণ্টা আগে
নির্বাচন কমিশন (ইসি) কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই আপিল শুনানি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানিতে কমিশন কোনো পক্ষপাত দেখায়নি। অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে স্বতন্ত্র প্রার্থীদের
১৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও ওই দলের মুখ্য সমন্বয়ক ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
১৫ ঘণ্টা আগে
আপিল শুনানির শেষ দিনে বিএনপির আরও দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রার্থিতা পুনর্বহাল বা বাতিল চেয়ে দায়ের করা আপিলের শুনানি শেষে ইসি এ রায় দেয়।
১৬ ঘণ্টা আগে