
২ দশকের বেশি সময়ের অপেক্ষা ফুরিয়েছে শেখ মোরসালিনের কল্যাণে। এই অ্যাটাকিং মিডফল্ডারের একমাত্র গোলের সুবাদে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে গত ১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে ভারতকে হারায় বাংলাদেশ। প্রতিবেশীদের বিপক্ষে টানা ২২ বছরের জয়ের অপেক্ষা শেষ হয় দলটির। সেই জয়ের পুরস্কার বুঝে পেল হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ারা।
এশিয়ান কাপ বাচাইপর্বের চতুর্থ রাউন্ড শেষেই নিশ্চিত হয়–মূল পর্বে খেলা হচ্ছে না বাংলাদেশের। এরপরও ভারতের বিপক্ষে ম্যাচকে বাড়তি গুরুত্বের সঙ্গে নিয়েছিল হাভিয়ের কাভরেরার দল। জয়খরা কাটাতে দৃঢ়প্রতিজ্ঞ ছিল বাংলাদেশ। এবার আর হতাশ হতে হয়নি। বহু আকাঙ্খিত এই জয়ের পর ২ কোটি টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেন সদ্য পদত্যাগ করা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
২২ দিন পর আজ সে অর্থ বুঝে পেয়েছে বাংলাদেশ দল। দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ভবনে সংস্থাটির পরিচালক প্রশিক্ষক লাবণী চামকার কাছ থেকে চেক বুঝে নেন অধিনায়ক জামাল। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান এবং বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
ভারতের বিপক্ষে পাওয়া সে ম্যাচের স্কোয়াডে থাকা ২৩ ফুটবলার, কোচ কাবরেরা, ম্যানেজার আমের প্রত্যেকে ৭ লাখ টাকা করে পেয়েছেন। ৫ লাখ টাকা করে পেয়েছেন কোচিং স্টাফের বাকি ৫ সদস্য।
বোনাস প্রসঙ্গে আমের বলেন, ‘ফেডারেশন থেকে ৪০ জনের নামের তালিকা দেওয়া হয়েছিল। ভারত ম্যাচের আগে ইব্রাহিমসহ আরও কয়েকজন ক্যাম্পে ছিল। দলের অংশ হওয়ায় তাদের নামও তালিকায় ছিল। আজ আমরা এনএসসি থেকে ৩০ জনের চেক পেয়েছি।’

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোচিং করানোর অনুমতি পেয়েছেন নিউজিল্যান্ড জাতীয় দলের সহকারী কোচ লুক রনকি ও জ্যাকব ওরাম। এ জন্য দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজের দলে থাকতে পারবেন না এই দুজন। এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
৬ ঘণ্টা আগে
প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও হলো একপেশে লড়াই। তবে এবার আর জয়ী দলের নামটা বাংলাদেশ নয়; দাপুটে পারফরম্যান্সে মেহেদী হাসান মিরাজের দলকে বৃষ্টি আইনে ১২৮ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল পাকিস্তান।
৬ ঘণ্টা আগে
নিলাম থেকে দলে নিলেও মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা নাইট রাইডার্স। এরপর থেকেই বাংলাদেশি বোলারের বিকল্প খুঁজছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দলটি। এবার সে বিকল্প খুঁজে নিল টুর্নামেন্টের তিনবারের চ্যাম্পিয়নরা।
৭ ঘণ্টা আগে
বৃষ্টি বাধায় পড়েছিল বাংলাদেশ এবং পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে। প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ফের শুরু হচ্ছে দুই দলের ব্যাট বলের লড়াই। বৃষ্টির পর নতুন লক্ষ্য দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজের দলকে।
৮ ঘণ্টা আগে