অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার এখন থেকে দেওয়া হবে শেন ওয়ার্নের নামে। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ) এক যৌথ বিবৃতিতে আজ এই ঘোষণা দিয়েছে।
চলতি বছরের ৪ মার্চ থাইল্যান্ডে ৫২ বছর বয়সে মারা যান ওয়ার্ন। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজিতে) তাঁর স্মরণে শেন ওয়ার্ন স্ট্যান্ড করা হয়েছে। কিংবদন্তি লেগস্পিনারের নামে নামকরণের পর আজই প্রথম টেস্ট ম্যাচ হচ্ছে। বক্সিং ডে টেস্টে এমসিজিতে খেলছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। সিএ’র প্রধান নির্বাহী নিক হকলি বলেন, ‘যেহেতু তিনি অস্ট্রেলিয়ার সর্বকালের কিংবদন্তিদের একজন আর টেস্ট ক্রিকেটে অসামান্য অবদান রেখেছেন, তাই তার সম্মানে এই পুরস্কারের নামকরণ করছি।’
১৯৯২ থেকে ২০০৭-দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৪৫ টেস্ট ও ১৯৪ ওয়ানডে খেলেন ওয়ার্ন। সাদা পোশাকে নিয়েছিলেন ৭০৮ উইকেট, ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন ৩৭ বার ও ১০ বার নিয়েছিলেন ম্যাচে ১০ উইকেট। টেস্টে সর্বোচ্চ ৮০০ উইকেট শিকারী মুত্তিয়া মুরলিধরনের পরেই আছেন তিনি।
আর ওয়ানডেতে ওয়ার্ন নিয়েছিলেন ২৯৩ উইকেট, যার মধ্যে ১ বার ম্যাচে ৫ উইকেট পেয়েছিলেন। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট খেলোয়াড় হয়েছিলেন প্রয়াত এই কিংবদন্তি।
সিএ’র বর্ষসেরা পুরস্কার অনুষ্ঠানে শেন ওয়ার্ন পুরস্কার তো প্রতিবছর দেওয়া হবেই। একই সঙ্গে অস্ট্রেলিয়ার তিন সংস্করণের বর্ষসেরা ক্রিকেটার পাবেন অ্যালান বোর্ডার মেডেল এবং নারী ক্রিকেটারদের জন্য রয়েছে বেলিন্ডা ক্লার্ক মেডেল।

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে