মোস্তাফিজুর রহমানকে নিয়ে এবারের আইপিএলে প্রথম তিন ম্যাচই জিতেছে চেন্নাই সুপার কিংস। তবে গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলেননি মোস্তাফিজ। জিততেও পারেনি চেন্নাই। তাহলে কী ফিজের না খেলাটাই চেন্নাইয়ের হারের কারণ!
যুক্তিবিদ্যার ফ্যালাসি তত্ত্বে ব্যাপারটা তা-ই। কিন্তু আইপিএলের মতো টুর্নামেন্টের কোনো দলে একক কোনো খেলোয়াড়ের অনুপস্থিতিকে বড় করে দেখার সুযোগ নেই। তাই চেন্নাইয়ের হারের জন্যও ফিজের অনুপস্থিতি তেমন বড় কিছু হওয়ার কথা না। কিন্তু চেন্নাই সুপার কিংসের কোচ স্টিভেন ফ্লেমিং সেটা মানলে তো!
হায়দরাবাদে স্বাগতিক দলের কাছে ৬ উইকেটে হারের ম্যাচে মোস্তাফিজ ছাড়াও চেন্নাইয়ে হয়ে খেলেননি মাতিশা পাতিরানা। ম্যাচ শেষে চেন্নাই কোচকে প্রশ্ন করা হয়েছিল, এই দুই বোলারের অনুপস্থিতি (ফিজ-পাতিরানা) ম্যাচে কোনো প্রভাব ফেলেছে কি না। এমন প্রশ্নে স্টিভেন ফ্লেমিংয়ের উত্তর, ‘এ নিয়ে কোনো সংশয়ই নেই।’ পরে অবশ্য যোগ করেন, ‘আইপিএলে এমন হয়। খেলোয়াড়েরা চোটে পড়বে, কাউকে নানা কারণে পাওয়া যাবে না–এসব আইপিএলেরই অংশ।’
৩ ম্যাচে ৭ উইকেট নিয়ে পার্পল ক্যাপের মালিক ছিলেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’। পরে অবশ্য গুজরাট টাইটানসের পেসার মোহিত শর্মাও ৭ উইকেট নিয়ে চলতি আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারের দৌড়ে ফিজকে ছুঁয়ে ফেলেছেন।
দুই মিতব্যয়ী বোলার ফিজ-পাথিরানা না থাকায় গতকাল চেন্নাই খেলিয়েছিল মুকেশ চৌধুরীকে। ইমপ্যাক্ট সাব হিসেবে খেলতে নেমে নিজের প্রথম ওভারেই দেদারসে রান দিয়েছেন। এক ওভারে ২৭ রান দেওয়ার পর আর অবশ্য তাঁকে দিয়ে বল করাননি চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়।
চেন্নাইয়ের জার্সিতে মোস্তাফিজকে আর কবে দেখা যাবে, তা অবশ্য এখনো নিশ্চিত নয়। ভিসা প্রক্রিয়া শেষ না হওয়ায় আজও ভারতে রওনা দিতে পারেননি তিনি।

ম্যাচের শেষ দিকে ভিয়েতনাম ব্যবধান বাড়ানোর মরিয়া চেষ্টা চালায়। কিন্তু বাংলাদেশের রক্ষণভাগ নিপুণভাবে তা সামাল দেয়। বিশেষ করে সুরমা জান্নাত ৬৮ ও ৬৯ মিনিটে পরপর দুটি আক্রমণ রুখে দেন। শেষ পর্যন্ত ফরোয়ার্ডদের গোলখরা ও সৃজনশীলতার অভাবে হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।এর আগে বাংলাদেশ প্রথম ম্যাচে থাইল্য
১৫ মিনিট আগে
চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখ-রিয়াল মাদ্রিদ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ শুরু হতে বাকি কয়েক ঘণ্টা। এই ম্যাচ শুরুর আগে ভীষণ চাপে রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়ুস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পেসহ রিয়ালের ছয় ফুটবলার একটু এদিক হলেই হতে পারেন নিষিদ্ধ।
১ ঘণ্টা আগে
ভেঙে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কমিটি। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পরিচালক আমিনুল এহসান জানিয়েছেন এই তথ্য। তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি করা হয়েছে। এই কমিটিতে পাঁচজন চট্টগ্রামের, তিন জন মন্ত্রীর ছেলে।
২ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) প্রাধান্য দেওয়ার কারণে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করে দিয়েছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)—সম্প্রতি এক ইউটিউব সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন কেভিন পিটারসেন। সাবেক ইংলিশ অধিনায়কের এমন মন্তব্যের পর ইসিবিকে ধুয়ে দিলেন আইপিএলের সাবেক কমিশনার ললিত মোদি।
৪ ঘণ্টা আগে