
১৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পাঁচ দল খেলবে এটা আগেই নিশ্চিত করেছে বিসিবি। কোন দলের মালিকানা কাদের সেটিও জানিয়ে দিয়েছে বোর্ড। তবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও সিলেট দল কোন নামে খেলবে তা জানানো হয়নি।
সেটাই আজ জানিয়ে দিল বিসিবি। ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স এবং সিলেট টাইটানস নামে পাঁচটি দল অংশ নেবে আসন্ন বিপিএলে। এই পাঁচ দল চূড়ান্ত করেছে বিসিবির গভর্নিং কাউন্সিল।
বিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিবন্ধন ও মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আসন্ন বিপিএল টি-টোয়েন্টি মৌসুমে অংশগ্রহণের জন্য পাঁচটি ফ্র্যাঞ্চাইজির অনুমোদন দেওয়া হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে আসন্ন আসরের প্রস্তুতি পর্ব শিগগিরই শুরু হবে বলেও জানানো হয়েছে। টুর্নামেন্টের সূচি ও ভেন্যুর বিস্তারিত তথ্যও পরে জানিয়ে দেবে বিসিবি।

র্যাঙ্কিংয়ের ব্যবধানটা মাঠের লড়াইয়ে ফুটিয়ে তুলতে পারল না বাংলাদেশ। এশিয়ান গেমস বাছাই হকিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে অপেক্ষাকৃত কম শক্তির শ্রীলঙ্কার কাছে হারতে হয়েছে বাংলাদেশকে। আজ ব্যাংককের আরটিএএফ টার্ফে ৩-২ গোলে হেরেছেন আশরাফুল-আমিরুলরা।
২৮ মিনিট আগে
বসনিয়া এন্ড হারজেগোভিনার কাছে টাইব্রেকারে হেরে যাওয়ায় বিশ্বকাপে আর খেলতে পারছে না ইতালি। টানা তৃতীয়বার বিশ্বকাপে খেলতে না পারার ব্যর্থতায় চলছে পদত্যাগের হিড়িক। ইতালির ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) প্রধান গ্যাব্রিয়েল গ্রাভিনার পদত্যাগের রেশ না কাটতেই সরে দাঁড়ালেন জিয়ানলুইজি বুফন।
৩৮ মিনিট আগে
বেশি দামে ক্রিকেটার কিনে ভরাডুবির ঘটনা আইপিএল ইতিহাসে নতুন কিছু নয়। সবশেষ গত বছরের ডিসেম্বরে যখন বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছিলেন ক্যামেরন গ্রিন, তখনই হয়তো কলকাতা নাইট রাইডার্সের ভক্ত-সমর্থকেরা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। এবার ঠিক ইতিহাসের পুনরাবৃত্তিই হচ্ছে।
১ ঘণ্টা আগে
অম্লমধুর এক সময় যাচ্ছে নেইমারের। মাঠে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না। পেলেও যে খুব ধারাবাহিকভাবে খেলতে পারছেন,ব্যাপারটা তেমনও নয়। আজ ব্রাজিলিয়ান সিরি-‘আ’তে খেলতে নেমে জয় নিয়ে মাঠ ছেড়েছেন। তবে বাদ পড়েছেন পরের ম্যাচ থেকেই।
২ ঘণ্টা আগে