
বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ এবং আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল দিয়েছে জিম্বাবুয়ে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এই সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণেই দলকে নেতৃত্ব দেবেন সিকান্দার রাজা।
পিঠের চোট থেকে সেরে না ওঠায় দলে নেই নিয়মিত অধিনায়ক রিচার্ড নাগারাভা। আগামী ১৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে জিম্বাবুয়ে। ১৯ অক্টোবর তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল হবে ২৩ অক্টোবর।
ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষিত ওয়ানডে দলে জায়গা পেয়েছেন উইকেটকিপার ব্যাটার তাফাদজওয়া সিগা ও লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা। দুজনেরই আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেকের সম্ভাবনা রয়েছে। ৩২ বছর বয়সী সিগার টেস্ট খেলার অভিজ্ঞতা আছে। অন্যদিকে, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করে নির্বাচকদের নজর কেড়েছেন ২৯ বছর বয়সী মাসেকেসা।
গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা গ্রায়েম ক্রেমার এবার দলে জায়গা পাননি। ঊরুর চোটে ভোগা ইনোসেন্ট কাইয়াকে ওয়ানডে দলে রাখা হয়নি। তবে টি-টোয়েন্টি দলে আছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে ফিট হয়ে উঠবেন বলে আশা করছে জিম্বাবুয়ে।
ব্যাটিংয়ে সিকান্দার রাজার সঙ্গে আছেন ক্রেইগ আরভিন ও ব্রেন্ডন টেলরের মতো অভিজ্ঞ মুখরা। পেস আক্রমণে থাকছেন ব্লেসিং মুজারাবানি ও ব্র্যাড ইভান্স। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ অক্টোবর। পরের দুই ম্যাচ ২৯ অক্টোবর ও ১ নভেম্বর।
টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ব্র্যাড ইভান্সের পরিবর্তে খেলবেন কুন্দাই মাতিগিমু। এরপর আফগানিস্তানের বিপক্ষে দুটি টেস্ট খেলবে জিম্বাবুয়ে। প্রথম টেস্ট শুরু হবে ৫ নভেম্বর, দ্বিতীয়টি ১৩ নভেম্বর।
ওয়ানডে দল
সিকান্দার রাজা (অধিনায়ক), বেন কারান, ব্লেসিং মুজারাবানি, ব্র্যাড ইভান্স, ব্রেন্ডন টেলর, ব্রায়ান বেনেট, ক্রেইগ আরভিন, আর্নেস্ট মাসুকু, নিউম্যান নিয়ামহুরি, রায়ান বার্ল, তাদিওয়ানাশে মারুমানি, তাফাদজওয়া সিগা, ভিনসেন্ট মাসেকেসা, ওয়েলিংটন মাসাকাদজা ও ওয়েসলি মাধেভেরে।
টি-টোয়েন্টি দল
সিকান্দার রাজা (অধিনায়ক), বেন কারান, ব্লেসিং মুজারাবানি, ব্র্যাড ইভান্স, ব্রায়ান বেনেট, ইনোসেন্ট কাইয়া, কুন্দাই মাতিগিমু, নিউম্যান নিয়ামহুরি, রায়ান বার্ল, তাদিওয়ানাশে মারুমানি, তাফাদজওয়া সিগা, ভিনসেন্ট মাসেকেসা, ওয়েলিংটন মাসাকাদজা ও ওয়েসলি মাধেভেরে।

আফগানিস্তানের ইনিংসের শুরুতেই উইকেটের দেখা পেতে পারতো বাংলাদেশ। কিন্তু আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ না নেওয়ায় সেই সুযোগ কাজে লাগাতে পারেনি না নাজমুল হোসেন শান্তর দল।
৪০ মিনিট আগে
স্বীকৃত সব ব্যাটারদের ফিরিয়ে কাজটা গতকালই সেরে রেখেছিল আফগানিস্তান। তাদের অপেক্ষা বাড়াচ্ছিলেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান। লেজের ব্যাটারদের ফিরিয়ে বাংলাদেশকে অলআউট করতে আজ খুব বেশি অপেক্ষা করতে হয়নি আফগানদের।
২ ঘণ্টা আগে
২০২৬ বিশ্বকাপে সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি বিদ্বেষের শিকার হয়েছে আর্জেন্টিনা। ফিফার এক গবেষণায় দেখা গেছে, টুর্নামেন্ট যত এগিয়েছে, আর্জেন্টিনাকে লক্ষ্য করে এমন বার্তার সংখ্যাও তত বেড়েছে। লা আলবিসেলেস্তদের পর এই তালিকায় রয়েছে ইংল্যান্ড, স্পেন, ব্রাজিল ও নরওয়ে।
২ ঘণ্টা আগে
ধর্ষণের দুটি অভিযোগে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের সঙ্গে চুক্তি বাতিল করেছে কাউন্টি ক্লাব এসেক্স। শুক্রবার লন্ডনের আদালতে হাজির হওয়ার পর ২৪ বছর বয়সী এই ব্যাটার শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। তাঁর মামলার বিচার শুরু হবে ২০২৮ সালের জানুয়ারিতে।
৩ ঘণ্টা আগে