
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিরাট কোহলির অবসরের দেড় বছর পেরিয়ে গেছে। বার্বাডোজে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরার পর ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণকে বিদায় বলেছেন। অবসরের আগে করে গেছেন একের পর এক কীর্তি। যার মধ্যে এক বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ডটা এখনো কোহলির নামেই রয়েছে। এবার তাঁর এই বিশ্ব রেকর্ড পড়ে গেছে হুমকির মুখে।
২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০৬.৩৩ গড় ও ১২৯.১৪ স্ট্রাইকরেটে কোহলি করেছিলেন ৩১৯ রান। চারটি ফিফটি করেছিলেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে এক আসরে সর্বোচ্চ রানের তাঁর এই রেকর্ড ১২ বছর ধরে অক্ষুণ্ণ রয়েছে। তবে রানবন্যার ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে যেভাবে একের পর এক রেকর্ড হচ্ছে, তাতে কোহলির এই রেকর্ড কবে ভেঙে যায় সেটাই এখন দেখার। ২৮৩ রান করে ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানসংগ্রাহক পাকিস্তানের সাহিবজাদা ফারহান। দুই ও তিনে থাকা ব্রায়ান বেনেট ও এইডেন মার্করামের রান ২৭৭ ও ২৬৪।
ফারহান-বেনেট-মার্করামের মধ্যে কোহলির এক বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙা বেনেটের জন্য একটু কঠিনই বটে। চেন্নাইয়ে গত রাতে ভারতের কাছে ৭২ রানে হেরে জিম্বাবুয়ে এরই মধ্যে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে। হাতে থাকা এক ম্যাচে ৪৩ রান করলেই বেনেট ভেঙে দেবেন কোহলির রেকর্ড। পরশু দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হবে জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা। কিন্তু প্রোটিয়ারা এরই মধ্যে সেমিফাইনালের টিকিট কেটেছে। অধিনায়ক মার্করাম কমপক্ষে দুটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন। ফাইনালে উঠলে আরও এক ম্যাচ তো পাবেনই। দারুণ ছন্দে থাকা মার্করামের পক্ষে কোহলির রেকর্ড ছাড়িয়ে অনেক দূর যাওয়া সম্ভব।
কোহলির বিশ্ব রেকর্ড ভাঙার সবচেয়ে কাছে ফারহান। ছন্দে থাকা ফারহানকে করতে হবে ৩৭ রান। পাকিস্তানের এই ব্যাটার একটা সেঞ্চুরিও করেছেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে। আগামীকাল পাল্লেকেলেতে পাকিস্তান খেলতে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে। যদি সেমিফাইনালে খেলার সুযোগ পান, তাহলে ফারহান নিশ্চিতভাবেই রেকর্ডটাকে বহুদূর টেনে নিতে চাইবেন। তবে পাকিস্তানের সেমিতে ওঠা অনেক ‘যদি-কিন্তু’র ওপর নির্ভর করছে।
বেনেট-ফারহান চাইলে শ্রীলঙ্কার আবহাওয়াকে এখন দুষতেই পারেন। গ্রুপ পর্বে জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচে বৃষ্টির বাগড়ায় একটা বলও মাঠে গড়ায়নি। এই ম্যাচটি হওয়ার কথা ছিল পাল্লেকেলেতে। আর কলম্বোর প্রেমাদাসায় ২১ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে টস হলেও বৃষ্টি হতে দেয়নি এই ম্যাচ। দুজনের (বেনেট-ফারহান) একটি করে ম্যাচ বৃষ্টিতে ভেসে না গেলে কোহলির রেকর্ড ভেঙে বহুদূর যাওয়ার সুযোগ ছিল।
চেন্নাইয়ে গতকাল ভারতের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ৫৯ বলে ৮ চার ও ৬ ছক্কায় ৯৭ রান করেন বেনেট। ইনিংসের শেষ বলে চার মারেন তিনি। সেঞ্চুরি থেকে ৩ রানের আক্ষেপটা তাঁর থেকেই গেল। ভারতের দেওয়া ২৫৭ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৪ রানে আটকে যায় জিম্বাবুয়ে।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ তিন রানসংগ্রাহক
রান ইনিংস
সাহিবজাদা ফারহান (পাকিস্তান) ২৮৩ ৬
ব্রায়ান বেনেট (জিম্বাবুয়ে) ২৭৭ ৫
এইডেন মার্করাম ( দক্ষিণ আফ্রিকা) ২৬৪ ৬
এক টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ তিন রানসংগ্রাহক
রান ইনিংস সাল
বিরাট কোহলি (ভারত) ৩১৯ ৬ ২০১৪
তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা) ৩১৭ ৭ ২০০৯
বাবর আজম (পাকিস্তান) ৩০৩ ৬ ২০২১
*২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি ভারত-জিম্বাবুয়ে ম্যাচ পর্যন্ত

উইকেট নেওয়ার পর বাধভাঙা উদযাপন, দলের প্রয়োজনে ঝোড়ো ইনিংস খেলা—বছরের পর বছর ধরে জিম্বাবুয়েকে এভাবেই সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সিকান্দার রাজা। ব্যাটে-বলে উজ্জ্বল রাজা যেন নিজেকেই নিজে ছাড়িয়ে যাচ্ছেন। এবার তিনি গড়েছেন এক বিরল রেকর্ড। যে রেকর্ডে তাঁর সঙ্গে আছেন মালয়েশিয়ার এক ক্রিকেটার।
১৭ মিনিট আগে
আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ বছর পার করে ফেলেছে আফগানিস্তান। মোহাম্মদ নবি, মুজিব উর রহমান, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো তারকারা বিশ্ব ক্রিকেটে ছড়ি ঘোরাচ্ছেন। কিন্তু ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে আফগানিস্তানে এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক ক্রিকেট হয়নি। তবে সদ্য নিয়োগ পাওয়া রিচার্ড পাইবাস যুদ্ধবিধ্বস্ত
১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসায় আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এই ম্যাচে না থেকেও আছে পাকিস্তান। যদি আজ নিউজিল্যান্ড জিতে যায় তাহলে মাঠে নামার আগেই পাকিস্তানের বিদায়। তাতে নিউজিল্যান্ড ৫ ও ইংল্যান্ড ৪ পয়েন্ট নিয়ে উঠে যাবে সেমিফাইনালে। আগামীকাল শ্রীলঙ্কা-পাকিস্তান
১ ঘণ্টা আগে
অসুস্থ বাবাকে দেখতে বিশ্বকাপের মাঝে তড়িঘড়ি করে বাড়ি ফিরেছিলেন রিংকু সিং। অবশেষে জীবনযুদ্ধে হার মানলেন রিংকুর বাবা খানচাঁদ সিং। ক্যানসারে আক্রান্ত খানচাঁদ মারা গেছেন।
৩ ঘণ্টা আগে