দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই বড় স্বস্তি পেল অস্ট্রেলিয়া। স্বাগতিকদের পেস আক্রমণে একের পর এক চোটের ধাক্কায় এবার ছিটকে গেছেন লুঙ্গি এনগিদি। ডান হ্যামস্ট্রিংয়ের চোটে তিন ম্যাচের সিরিজে খেলতে পারবেন না এই পেসার। তাঁর পরিবর্তে দলে ডাক পেয়েছেন তরুণ পেসার নকোবানি মোকোয়েনা।
এর আগে চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন কাগিসো রাবাদা ও ওটনিল বার্টম্যানও। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে খেলতে হবে তিন পেসারকে ছাড়াই।
গত সপ্তাহে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে টাইটানসের বিপক্ষে ডলফিনসের হয়ে খেলতে গিয়ে চোট পান এনগিদি। বুধবারের স্ক্যানে ধরা পড়ে, সুস্থ হতে তাঁকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
এনগিদির পরিবর্তে দলে সুযোগ পাওয়া মোকোয়েনার বয়স ২০ বছর। নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ানডে অভিষেক হয়েছিল তাঁর। ওয়েস্টার্ন প্রভিন্সের বিপক্ষে প্রথম শ্রেণির ম্যাচে ডলফিনসের হয়ে খেলছিলেন এই পেসার। তবে জাতীয় দলের ডাকে সেই ম্যাচ ছেড়ে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকা শিবিরে।
দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণে নেতৃত্ব দেবেন মার্কো ইয়ানসেন। তাঁর সঙ্গে থাকবেন ডুয়ান ইয়ানসেন, করবিন বশ, জেরাল্ড কোয়েৎজি, কুয়েনা মাফাকা ও মোকোয়েনা।
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২৪ সেপ্টেম্বর। দ্বিতীয় ম্যাচ ২৭ সেপ্টেম্বর এবং শেষ ওয়ানডে ৩০ সেপ্টেম্বর।
ওয়ানডে সিরিজের পর দুই দল তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। আগামী ৯ অক্টোবর শুরু হবে সেই সিরিজ। তবে টেস্টে এনগিদি খেলতে পারবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরুর কাছাকাছি সময়ে। হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগতে থাকা রাবাদার খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

বিশ্বকাপ জয়ের দুই মাস পর নতুন অভিযানে নামার প্রস্তুতি নিচ্ছে স্পেন। ২০২৬ সালের বিশ্বকাপজয়ী দলের ২৬ সদস্যের মধ্যে চারজনকে বাদ দিয়ে উয়েফা নেশনস লিগের দল ঘোষণা করেছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
৪ মিনিট আগে
ফর্ম নিয়ে শঙ্কার জবাব ব্যাট হাতে দিলেন ট্রাভিস হেড। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ৭৫ বলে সেঞ্চুরি করে অস্ট্রেলিয়ার হয়ে নতুন রেকর্ড গড়েছেন এই বাঁহাতি ওপেনার। জিম্বাবুয়ের বিপক্ষে কোনো অস্ট্রেলীয় ব্যাটারের এটিই দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি।
২৩ মিনিট আগে
টেস্টের স্ট্যাটাস তো চীনের নেই। আর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) যে ১০৪টি দেশকে টি-টোয়েন্টি স্ট্যাটাস দিয়েছে, তাদের মধ্যে চীন আছে ঠিকই; তবে অবস্থান অনেক পেছনে। সে যা-ই হোক, ক্রিকেটের প্রসারের স্বার্থে আইসিসি চীনকে ‘টার্গেট’ করেছে।
৪০ মিনিট আগে
মোবাইল ফোন জব্দের ঘটনায় আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটের দ্বারস্থ হয়েছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ফোন জব্দ ও ফরেনসিক পরীক্ষার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে নিজের দায়িত্ব ও করণীয় সম্পর্কে আইসিসির কাছে জানতে চেয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে