
বিশ্বকাপ জয়ের দুই মাস পর নতুন অভিযানে নামার প্রস্তুতি নিচ্ছে স্পেন। ২০২৬ সালের বিশ্বকাপজয়ী দলের ২৬ সদস্যের মধ্যে চারজনকে বাদ দিয়ে উয়েফা নেশনস লিগের দল ঘোষণা করেছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
চার পরিবর্তনের মধ্যে দুজন নতুন করে জাতীয় দলে সুযোগ পেয়েছেন। ইন্টার মিলানের গোলরক্ষক জোসেপ মার্তিনেস ও এস্পানিওলের ফরোয়ার্ড রবার্তো ফের্নান্দেজ প্রথমবারের মতো দে লা ফুয়েন্তের এই দলে ডাক পেয়েছেন। অন্যদিকে বিশ্বকাপে চোটের কারণে খেলতে না পারা ফেরমিন লোপেজ ও ডিন হুইসেন আবারও দলে ফিরেছেন।
বিশ্বকাপজয়ী দলের চার সদস্য এবার দলে নেই। হাঁটুর চোটের কারণে গোলরক্ষক জোয়ান গার্সিয়া ছিটকে গেছেন। মার্কোস ইয়োরেন্তে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। এ ছাড়া গাভি ও বোরহা ইগলেসিয়াসও এবার জায়গা পাননি। গাভি বিশ্বকাপ ফাইনালের ঘটনায় পাওয়া এক ম্যাচের নিষেধাজ্ঞার কারণে নেশনস লিগের প্রথম ম্যাচে খেলতে পারবেন না।
দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ডিন হুইসেন। গত বিশ্বকাপে তাঁকে দলে রাখেননি দে লা ফুয়েন্তে। বার্সেলোনার ফেরমিন লোপেজও চোট কাটিয়ে ফিরেছেন। বিশ্বকাপের আগে পায়ের চোটের কারণে তিনি টুর্নামেন্টে খেলতে পারেননি।
নেশনস লিগে স্পেনের অভিযান শুরু হবে ২৬ সেপ্টেম্বর। ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের পথচলা। এরপর ২৯ সেপ্টেম্বর ঘরের মাঠে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে তারা। ৩ অক্টোবর ওভিয়েদোয় চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে স্পেন। ৬ অক্টোবর স্প্লিটে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক বিরতি শেষ করবে বিশ্বচ্যাম্পিয়নরা।
নেশনস লিগের জন্য স্পেনের দল
গোলরক্ষক: উনাই সিমোন, দাভিদ রায়া, জোসেপ মার্তিনেস।
ডিফেন্ডার: পেদ্রো পোর্চো, এরিক গার্সিয়া, পাও কুবর্সি, লাপোর্তে, ভিভিয়ান, ডিন হুইসেন, কুকুরেয়া, গ্রিমালদো।
মিডফিল্ডার: রদ্রি, জুবিমেন্দি, পেদ্রি, ফাবিয়ান রুইজ, মিকেল মেরিনো, দানি ওলমো, বাইনা, ফেরমিন লোপেজ।
আক্রমণভাগ: নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, ওইয়ারসাবাল, ফেরান তোরেস, রবার্তো ফের্নান্দেজ, লামিনে ইয়ামাল, ভিক্টর মুনিওস।

ফর্ম নিয়ে শঙ্কার জবাব ব্যাট হাতে দিলেন ট্রাভিস হেড। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ৭৫ বলে সেঞ্চুরি করে অস্ট্রেলিয়ার হয়ে নতুন রেকর্ড গড়েছেন এই বাঁহাতি ওপেনার। জিম্বাবুয়ের বিপক্ষে কোনো অস্ট্রেলীয় ব্যাটারের এটিই দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি।
১ ঘণ্টা আগে
টেস্টের স্ট্যাটাস তো চীনের নেই। আর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) যে ১০৪টি দেশকে টি-টোয়েন্টি স্ট্যাটাস দিয়েছে, তাদের মধ্যে চীন আছে ঠিকই; তবে অবস্থান অনেক পেছনে। সে যা-ই হোক, ক্রিকেটের প্রসারের স্বার্থে আইসিসি এবার চীনকে ‘টার্গেট’ করেছে।
২ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই বড় স্বস্তি পেল অস্ট্রেলিয়া। স্বাগতিকদের পেস আক্রমণে একের পর এক চোটের ধাক্কায় এবার ছিটকে গেছেন লুঙ্গি এনগিদি। ডান হ্যামস্ট্রিংয়ের চোটে তিন ম্যাচের সিরিজে খেলতে পারবেন না এই পেসার। তাঁর পরিবর্তে দলে ডাক পেয়েছেন তরুণ পেসার নকোবানি মোকোয়েনা।
২ ঘণ্টা আগে
মোবাইল ফোন জব্দের ঘটনায় আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটের দ্বারস্থ হয়েছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ফোন জব্দ ও ফরেনসিক পরীক্ষার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে নিজের দায়িত্ব ও করণীয় সম্পর্কে আইসিসির কাছে জানতে চেয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে