
জিততে না পারলেও প্রথম ওয়ানডেতে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধ শেষে অন্তত একবার হলেও মনে হয়েছিল ক্যারিবীয়রা ২৯৫ রান তাড়া করতে জিততে পারবে কি! কিন্তু আজ বাংলাদেশের ব্যাটারদের যা পারফরম্যান্স, তাতে প্রথমার্ধে সে প্রশ্নটা কারও মনে উঁকিঝুঁকি মারবে বলে মনে হয় না। ১১৫ রান তুলতেই যে বাংলাদেশ হারিয়ে ফেলেছে ৭ উইকেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৪৩.১ ওভারে ৮ উইকেটে ২০৭ রান করেছে বাংলাদেশ।
প্রথম ম্যাচের ভেন্যুতেই হচ্ছে দ্বিতীয় ম্যাচ। পেসার তাসকিন আহমেদের জায়গার শরীফুল ইসলাম খেললেও একাদশে ব্যাটিং লাইনআপ ছিল অপরিবর্তিত। তারপরও ব্যাটিং লাইনআপের কেন এই মুখ থুবড়ে পড়া? এই প্রশ্নের উত্তর একটাই—ব্যাটাররা নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ। ১১ তম ওভারের পঞ্চম বলে ফেরা ওপেনার তানজিদ হাসান তামিম ঝোড়ো ব্যাটিংয়ে ৩৩ বলে ৪৬ রান করেছেন। ৪টি চার ও ২টি ছয়ে সাজানো ইনিংসটির স্ট্রাইকরেট ১৩৯.৩৯! এই তামিমকে বাদ দিলে টপ-অর্ডারের সবাইকে সমালোচনার কাঠগড়ায় কমবেশি সবাইকেই দাঁড় করানো যায়!
অভিজ্ঞ ব্যাটার লিটন দাসের কথাই ধরা যাক। ছন্দে নেই বোঝাই যাচ্ছিল তাঁর ব্যাটিংয়ে জড়তা দেখে। একের পর এক বল নষ্ট করে যাচ্ছিলেন; ফুটব্যাটে খেলতে পারছিলেন না। ১৮ বলে করেছেন মাত্র ৪ রান। রান হবে ভেবে মুখোমুখি হওয়া ১৯ তম বলে জেইডেন সিলসকে পুল করতে গেলেন। অফ স্টাম্পের বাইরের বলটির লেন্থ পড়তে না পারায় ব্যাটের কানায় লেগে শূন্যে ভেসে বল চলে যায় ব্যাকওয়ার্ড পয়েন্টে। সেখানে তাঁকে তালুবন্দী করেন এভিন লুইস। আগের ম্যাচেও ২ রান করে আউট হয়েছিলেন লিটন।
গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের হয়ে রানের ফোয়ারা ছোটানো সৌম্য সরকারও (২) এদিন ব্যর্থ। লিটনের আগে তিনিই ক্যারিবীয় শিকারিদের খাতায় প্রথম নাম লিখিয়েছেন। বোলার সেই সিলস। অফ-মিডল স্টাম্পে ফুল লেন্থের ডেলিভারি তুলে মারতে গিয়েছিলেন। টাইমিংয়ে গড়বড়ে ক্যাচ তুলে দেন মিড-অনে। প্রথম ওয়ানডের পাওয়ার প্লেতে ৫৮ রানে ২ উইকেট খুইয়েছিল বাংলাদেশ। এদিন ৫৫ রানে হারায় ৩ উইকেট। সৌম্য-লিটনের সঙ্গে যোগ দেন মেহেদি হাসান মিরাজও (১)। তিনি অবশ্য খেলতে না গিয়েই আউট! বোলার সেই সিলস। অফ স্টাম্পের বাইরের বল ছেড়ে দিতে চেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু তাঁর উঠিয়ে নিতে যাওয়া ব্যাটের নিচের কানায় লেগে বল আঘাত লাগে স্টাম্পে। ৫৪ রানে ৩ উইকেট গায়েব বাংলাদেশের।
এই অবস্থায় বড় একটা জুটির দরকার ছিল বাংলাদেশের। কিন্তু সেটা হয়নি। মিরাজের এক ওভার পরই আউট হয়ে যান দলকে আশা দেখানো তানজিদ। পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহ ও আফিফ হোসেন একটা জুটি গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু উড়িয়ে মারতে যাওয়া আফিফকে (২৪) ফিরিয়ে তাঁদের ৩৬ রানের জুটি ভেঙে দেন গুডাকেশ মোটি। এরপর মোটির বলেই এলবিডব্লু হয়ে ফেরেন জাকের আলী অনিক (৩)। অভিষিক্ত মাইন্ডলি বলে ডাক মেরে ফেরেন রিশাদ হোসেন।
এরপরই ইনিংসের বড় জুটিটির জন্ম দিয়েছেন মাহমুদউল্লাহ-তানজিম হাসান সাকিব। অষ্টম উইকেটে দুজনে করেন ১০৬ বলে ৯২ রানের জুটি। রোস্টন চেজের বলে ৪৫ রানে কট অ্যান্ড বোল্ড হয়ে তানজিম সাকিব ফিরলে ভাঙে
এই জুটি। মাহমুদউল্লাহ ৫০ রানে ব্যাট করছেন, সঙ্গে আছেন শরীফুল (০)। মাহমুদউল্লাহ প্রথম ওয়ানডেতে অপরাজিত ছিলেন ৫০ রানে। ওয়ানডেতে এটি তাঁর টানা তৃতীয় ফিফটি।

পবিত্র রমজানে আন্তর্জাতিক সিরিজে ফিরছে বাংলাদেশ। প্রায় তিন মাস বিরতির পর পুরোনো ব্যস্ততা শুরু হচ্ছে মিরাজ-লিটনদের। গত তিন মাসে বাংলাদেশ ক্রিকেট যে থমকে ছিল, তা তো নয়। ক্রিকেটাররা বিপিএল খেলেছেন। অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের পর বিসিএল ওয়ানডে খেলেছেন।
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগেই ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার বিদায়ঘণ্টা বেজে গেছে। তবু তারা এখনো দেশে ফিরতে পারেনি। অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটছে। এবার আটকে পড়া ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের দেশে ফেরার ব্যবস্থা করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম সেজেছিল বিশেষ সাজে। ফাইনাল বলে কথা, তাও আবার ফাইনালিস্ট যখন ভারত, তখন তো ভিন্ন আবহ থাকবেই। ভারতের অনেক সাবেক ক্রিকেটার পরিবারসহ খেলা দেখতে এসেছিলেন। কিন্তু সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালসেরা ক্রিকেটারকে দেখা যায়নি আহ
৯ ঘণ্টা আগে
সময়টা উপভোগ করছেন রিশাদ হোসেন। আন্তর্জাতিক ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি লিগ সব জায়গায়ই লেগস্পিন ভেলকিতে ব্যাটারদের ঘায়েল করছেন তিনি। মিরপুরে সবশেষ ওয়ানডে সিরিজে যিনি কাঁপিয়েছেন, ফের একই ভেন্যুতে পাকিস্তান সিরিজ হওয়ায় আলোচনায় এই তরুণ লেগস্পিনার।
১০ ঘণ্টা আগে