
দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। আইসিসির ইভেন্ট মাঠে গড়ানোর আগে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের ইস্যু নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এবার পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসা ভারত প্রত্যাখ্যান করেছে বলে শোনা গেছে।
ভারত ভিসা প্রত্যাখ্যান করেছে বলে সামাজিক মাধ্যমে গতকাল দাবি করেছেন যুক্তরাষ্ট্রের পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার আলী খান। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রামে গতকাল সন্ধ্যায় এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘ভারত ভিসা প্রত্যাখ্যান করেছে। তবে জিতল কেএফসি।’ আলীর দাবি, শুধু তিনিই নন, পাকিস্তানি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের চার ক্রিকেটারের ভিসা প্রত্যাখ্যান করেছে ভারত। অপর তিন ক্রিকেটার হলেন উইকেটরক্ষক ব্যাটার শায়ান জাহাঙ্গীর, পেসার এহসান আদিল ও লেগস্পিনার মোহাম্মদ মহসিন।
পাকিস্তানি বংশোদ্ভূত চার ক্রিকেটারের ভিসা যে প্রত্যাখ্যান করেছে ভারত, তা দ্রুত ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। আলী খানের পাশাপাশি তাঁদের ভিসা প্রত্যাখ্যানের খবর নিয়ে প্রতিবেদনও প্রকাশ পেয়েছে। যুক্তরাষ্ট্র ক্রিকেট ও আইসিসি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ছড়িয়ে পড়া খবরের আসল ঘটনাটি এখনো অস্পষ্ট। যদি আলী খানের দাবি সত্যি হয়, সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সেই চার পাকিস্তানি ক্রিকেটার কমপক্ষে বিশ্বকাপের তিন ম্যাচ মিস করবেন।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে ভারত-পাকিস্তানের সঙ্গে নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র ও নামিবিয়া। আগামী ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরুর প্রথম দিন মুম্বাইয়ের ওয়াংখেড়েতে স্বাগতিক ভারতের বিপক্ষে খেলবে যুক্তরাষ্ট্র। ১০ ফেব্রুয়ারি কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) পাকিস্তানের বিপক্ষে খেলবে যুক্তরাষ্ট্র। মুম্বাই, কলম্বো ঘুরে যুক্তরাষ্ট্র দলের এরপর যেতে হবে চেন্নাইয়ে। ১৩ ও ১৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও নামিবিয়া।
যে চার পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারের ভারতের ভিসা প্রত্যাখ্যানের খবর শোনা গেছে, তাঁদের মধ্যে আলী খান ও জাহাঙ্গীর যুক্তরাষ্ট্রের হয়ে নিয়মিত খেলছেন। মহসিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। আদিল ২০১৩ থেকে ২০১৫ সালে পাকিস্তানের হয়ে ৩ টেস্ট ও ৬ ওয়ানডে খেলেছেন। তবে যুক্তরাষ্ট্রের হয়ে এখনো তাঁর অভিষেক হয়নি।

সাকিব আল হাসানকে দলে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই চেষ্টায় বিসিবি সফল হতে পারে কি না সেটা সময়ই বলে দেবে। শেষ পর্যন্ত তারকা অলরাউন্ডারকে ফেরাতে পারলে সেটা দলের জন্যই ভালো হবে বলে মনে করছেন নাজমুল হোসেন শান্ত।
৩১ মিনিট আগে
ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদকে দুঃসংবাদ দিয়েছেন রদ্রিগো। হাঁটুর লিগামেন্ট ছিড়ে যাওয়ায় চলমান ক্লাব মৌসুমের বাকি সময় এবং ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলতে পারবেন না এই ফরোয়ার্ড। এমন বাজে সময়ে তাঁর পাশে দাঁড়ালেন ব্রাজিলের দুই তারকা ফুটবলার নেইমার এবং ভিনিসিয়ুস জুনিয়র।
২ ঘণ্টা আগে
যুদ্ধ পরিস্থিতির কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সম্প্রতি বিষয়টি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদী তাজ। এবার ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নিজের অবস্থান জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এই ম্যাচ ছাপিয়ে শেষ চারে ভারত-ইংল্যান্ড লড়াই নিয়ে আলোচনা হচ্ছে একটু বেশিই। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এশিয়ার পরাশক্তি বা আয়োজক হিসেবে সেটা হওয়ায় স্বাভাবিক। এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে হট ফেভারিট মনে করা হচ্ছে সূর্যকুমার
৪ ঘণ্টা আগে