
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপটা আফগানিস্তানের জন্য ছিল স্বপ্নের এক বিশ্বকাপ। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপের আফগানিস্তান সেমিফাইনালে উঠেছিল এই বিশ্বকাপেই। ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে দুর্দান্ত খেলা আফগানদের এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর তাদের নিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভক্ত-সমর্থকদের আশা-প্রত্যাশা স্বাভাবিকভাবেই ছিল বেশি। তবে এবার টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ না যেতেই খাদের কিনারায় পড়ে গেছে দলটি।
ভারত-শ্রীলঙ্কায় চলমান ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে আক্ষরিক অর্থেই মৃত্যুকূপে পড়েছে আফগানিস্তান। ‘ডি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ডের মতো বিশ্বকাপের সাবেক দুই ফাইনালিস্ট রয়েছে আফগানিস্তানের গ্রুপে। এই গ্রুপের অপর দুই দল সংযুক্ত আরব আমিরাত ও কানাডা তুলনামূলক খর্বশক্তির। এই দুই দলের বিপক্ষে মোহাম্মদ নবি-রশিদ খানদের খেলা এখনো বাকি। কিন্তু নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার কাছে হেরে এরই মধ্যে আফগানিস্তানের বিদায়ঘণ্টা বাজার মতো অবস্থা তৈরি হয়েছে।
৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছিল আফগানিস্তান। আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান ম্যাচ গড়িয়েছিল ডাবল সুপার ওভারে। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো হওয়া ডাবল সুপারের ম্যাচে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেও জিততে পারেনি আফগানরা। দুই ম্যাচের দুটিতে হেরে যাওয়া আফগানিস্তান ‘ডি’ গ্রুপের পয়েন্ট তালিকায় রয়েছে তিনে। এখন তাদের নেট রানরেট -০.৫৫৫। সবার ওপরে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ৪। দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকারও পয়েন্ট ৪। তবে নেট রানরেটের কারণে অবস্থান ভিন্ন। +১.৯১৯ নেট রানরেট নিয়ে সবার ওপরে নিউজিল্যান্ড। প্রোটিয়াদের নেট রানরেট +১.৪২৫।
‘ডি’ গ্রুপের অপর দুই দল কানাডা ও সংযুক্ত আরব আমিরাতও কোনো পয়েন্ট পায়নি। এই দুই দলের বিপক্ষে ম্যাচ যদি আফগানিস্তানরা জেতে, তাহলে রশিদ খানের দলের পয়েন্ট হবে ৪। এদিকে দক্ষিণ আফ্রিকার ম্যাচ বাকি নিউজিল্যান্ড ও আরব আমিরাতের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ম্যাচে যে জিতবে, সেই দলই ৬ পয়েন্ট নিয়ে সুপার এইট নিশ্চিত করবে। নিউজিল্যান্ডেরও এক ম্যাচ বাকি তুলনামূলক খর্বশক্তির দল কানাডার বিপক্ষে।
আফগানিস্তান-আরব আমিরাত ও আফগানিস্তান-কানাডা ম্যাচ দুটি হবে ১৬ ও ১৯ ফেব্রুয়ারি। তার আগে ১৪ ফেব্রুয়ারি আহমেদাবাদে হবে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। আমিরাতের বিপক্ষে প্রোটিয়ারা নামবে ১৮ ফেব্রুয়ারি। আর চেন্নাইয়ে নিউজিল্যান্ড-কানাডা ম্যাচ হবে ১৭ ফেব্রুয়ারি। আফগানিস্তানের গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ জিতলেও সুপার ওভারে যাওয়ার নিশ্চয়তা নেই। সেক্ষেত্রে প্রোটিয়াদের বিপক্ষে জিততে হবে আমিরাতের। আর নিউজিল্যান্ডের হারতে হবে কানাডার কাছে। বড়সড় অঘটন না ঘটলে আফগানিস্তানের পথচলা এখানেই শেষ।
আফগানিস্তান গ্রুপ পর্বের সব ম্যাচ খেলছে ভারতে। নবি, রশিদ, আজমতউল্লাহ ওমরজাই, নুর আহমাদ জাদরানদের আইপিএলে খেলার অভিজ্ঞতা থাকায় ভারতের মাঠগুলো তাঁদের কাছে হাতের তালুর মতো চেনা। তবে ম্যাচের লাগাম ঠিকমতো ধরে রাখতে পারছে না আফগানিস্তান। গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ মিস, মিস ফিল্ডিং ও ব্যাটিংয়ে গুবলেট পাকানোর কারণে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার কাছে ম্যাচ দুটি হেরেছে আফগানরা। রশিদ-ওমরজাইদের এখন গ্রুপ পর্ব থেকেই বিদায় হওয়ার মতো অবস্থা হয়ে গেছে।

মাদ্রিদের পশ্চিম সিয়েরা অঞ্চলের পুনর্গঠন তহবিলে মেসির এই অনুদানের বিষয়টি প্রকাশ করেছেন মাদ্রিদের আঞ্চলিক প্রেসিডেন্ট ইসাবেল দিয়াজ আয়ুসো। সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘লিওনেল মেসি মাদ্রিদের পশ্চিম সিয়েরা অঞ্চলের পুনর্গঠনের জন্য ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন। আমরা তার
১ ঘণ্টা আগে
কয়েকটি আঞ্চলিক সংস্থার বিরোধিতার মুখে ফিফার বাণিজ্যিক ও ইভেন্ট পরিচালনা কার্যক্রমে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা প্রত্যাহার করতে বাধ্য হন ইনফান্তিনো। বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠার পাশাপাশি এই ঘটনার জেরে তাঁর নেতৃত্বও এখন প্রশ্নের মুখে।
২ ঘণ্টা আগে
এমের্স ফায়ের স্থলাভিষিক্ত হলেন রেনার্ড। ২০২৬ বিশ্বকাপের নকআউট খেলেছে আইভোরি কোস্ট। শেষ ৩২-এ নরওয়ের কাছে হেরে বিদায় নেয় আফ্রিকার দলটি। এরপর আর ফায়ের সঙ্গে চুক্তি নবায়ন করেনি দেশটির ফুটবল ফেডারেশন।
২ ঘণ্টা আগে
পোর্ট অব স্পেন টেস্টে লিড নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এরপরও স্বস্তিতে থাকার উপায় নেই স্বাগতিকদের। দারুণ বোলিংয়ে তাদের ওপর ছড়ি ঘুরাচ্ছে পাকিস্তান। তৃতীয় দিন শেষে চালকের আসনের বাবর আজমের দল।
৩ ঘণ্টা আগে