
টি-টোয়েন্টি ফরম্যাটে আফগানিস্তান এখন বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী ও সমীহ জাগানিয়া নাম। ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে বিশ্বের যেকোনো বড় দলকে ধরাশায়ী করার সামর্থ্য তারা বারবার দেখিয়েছে। তবে খেলা যখন টাই হয়ে সুপার ওভারে গড়ায়, তখনই খেই হারিয়ে ফেলেন মোহাম্মদ নবি-রশিদ খানরা। আহমেদাবাদে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারসহ টি-টোয়েন্টি ইতিহাসে এখন পর্যন্ত তিনটি সুপার ওভার খেলে তিনটিতেই হারের মুখ দেখল আফগানরা।
আফগানিস্তানের এই সুপার ওভার অভিশাপের শুরু হয়েছিল ২০২০ সালে ভারতের নয়ডাতে, আয়ারল্যান্ডের বিপক্ষে। আইরিশদের বিপক্ষে সেই ম্যাচে ১৪২ রানের জবাবে ব্যাট করতে নেমে আফগানরা ১৪২ রানে থামলে ম্যাচটি গড়ায় সুপার ওভারে। কিন্তু ভাগ্যের লড়াইয়ে আয়ারল্যান্ড বাজিমাত করে এবং আফগানরা প্রথমবার সুপার ওভারে পরাজয়ের স্বাদ পায়।
২০২৪ সালের জানুয়ারিতে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে ম্যাচটি ছিল ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা লড়াই। যেখানে একটি নয়, বরং দুটি সুপার ওভার হয়েছিল। ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ভারতের ২১২ রানের পাহাড়সম জবাবে আফগানিস্তান ২১২ করে। প্রথম সুপার ওভারে দুই দলই সমান ১৬ রান করলে ম্যাচ গড়ায় দ্বিতীয় সুপার ওভারে। ভারতের ১১ রানের জবাবে নতি স্বীকার করে আফগানিস্তান। রবি বিষ্ণুইয়ের করা সেই ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ১ রান সংগ্রহ করতে পেরেছিল তারা।
সবশেষ আজ আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নির্ধারিত ২০ ওভারের রোমাঞ্চকর লড়াই শেষে ম্যাচটি টাই হয়। মূল ম্যাচে দুই ইনিংস মিলে হয়েছে ৩৭৪ রান। দক্ষিণ আফ্রিকা ১৮৭ রান করার পর আফগানিস্তানও থেমে যায় ১৮৭ রানে।
প্রথম সুপার ওভারে আগে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান করেছে ১৭ রান। জবাবে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করে ১৭ রান, ফলে ম্যাচ গড়ায় দ্বিতীয় সুপার ওভারে। দ্বিতীয় সুপার ওভারে আগে ব্যাটিং পেয়ে দক্ষিণ আফ্রিকা তুলেছে ২৩ রান। ২৪ রানের লক্ষ্যে নেমে ৪ রানে পরাজিত হয় আফগানিস্তান।

মাদ্রিদের পশ্চিম সিয়েরা অঞ্চলের পুনর্গঠন তহবিলে মেসির এই অনুদানের বিষয়টি প্রকাশ করেছেন মাদ্রিদের আঞ্চলিক প্রেসিডেন্ট ইসাবেল দিয়াজ আয়ুসো। সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘লিওনেল মেসি মাদ্রিদের পশ্চিম সিয়েরা অঞ্চলের পুনর্গঠনের জন্য ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন। আমরা তার
১ ঘণ্টা আগে
কয়েকটি আঞ্চলিক সংস্থার বিরোধিতার মুখে ফিফার বাণিজ্যিক ও ইভেন্ট পরিচালনা কার্যক্রমে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা প্রত্যাহার করতে বাধ্য হন ইনফান্তিনো। বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠার পাশাপাশি এই ঘটনার জেরে তাঁর নেতৃত্বও এখন প্রশ্নের মুখে।
২ ঘণ্টা আগে
এমের্স ফায়ের স্থলাভিষিক্ত হলেন রেনার্ড। ২০২৬ বিশ্বকাপের নকআউট খেলেছে আইভোরি কোস্ট। শেষ ৩২-এ নরওয়ের কাছে হেরে বিদায় নেয় আফ্রিকার দলটি। এরপর আর ফায়ের সঙ্গে চুক্তি নবায়ন করেনি দেশটির ফুটবল ফেডারেশন।
২ ঘণ্টা আগে
পোর্ট অব স্পেন টেস্টে লিড নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এরপরও স্বস্তিতে থাকার উপায় নেই স্বাগতিকদের। দারুণ বোলিংয়ে তাদের ওপর ছড়ি ঘুরাচ্ছে পাকিস্তান। তৃতীয় দিন শেষে চালকের আসনের বাবর আজমের দল।
৩ ঘণ্টা আগে