
সাড়ে পাঁচ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গতকাল লাহোর কালান্দার্সের জার্সিতে খেলেছেনও। তবে ফেরাটা সুখকর হয়নি বাংলাদেশের এই অলরাউন্ডারের।
রাওয়ালপিন্ডিতে গতকাল সাকিবের লাহোর কালান্দার্স খেলেছে পেশোয়ার জালমির বিপক্ষে। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে। স্বল্প দৈর্ঘ্যের ম্যাচে ব্যাটিং-বোলিং দুই জায়গাতেই ব্যর্থ সাকিব। ব্যাটিংয়ে গোল্ডেন ডাক মেরেছেন। পেশোয়ার জালমির পেসার আহমেদ দানিয়েলের বল স্কুপ করতে গিয়ে সাকিব বোল্ড হয়েছেন। আর ২ ওভার বোলিং করে ১৮ রান দিলেও কোনো উইকেট পাননি। এই ম্যাচে লাহোর ২৬ রানে জিতে প্লে অফ নিশ্চিত করেছে।
বেরসিক বৃষ্টির বাগড়ায় লাহোর কালান্দার্স-পেশোয়ার জালমি ২০ ওভারের ম্যাচ নেমে আসে ১৩ ওভারে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পেশোয়ার অধিনায়ক বাবর আজম। প্রথমে ব্যাটিং পাওয়া লাহোর ১৩ ওভারে ৮ উইকেটে করেছে ১৪৯ রান। ইনিংস সর্বোচ্চ ৬০ রান করেন ফখর জামান। ৩৬ বলের ইনিংসে ৭ চার ও ৩ ছক্কা মেরেছেন তিনি। আর পেশোয়ারের দুটি করে উইকেট নিয়েছেন ড্যানিয়েল স্যামস, আলী রাজা ও দানিয়েল। লাহোরের কুশল পেরেরা ও হারিস রউফ হয়েছেন রান আউট।
১৫০ রানের লক্ষ্যে নেমে পুরো ১৩ ওভার পেশোয়ার খেলেছে ঠিকই। তবে স্কোরবোর্ডে তারা জমা করতে পেরেছে ৮ উইকেটে ১২৩ রান। সাত নম্বরে নেমে স্যামসের ১৪ বলে ২৬ রানের ইনিংস ছাড়া আর কেউ আশানুরূপ স্কোর করতে পারেননি। দুটি করে চার ও ছক্কা মেরেছেন তিনি। লাহোরের সালমান মির্জা ৩ ওভারে ৩১ রানে নিয়েছেন ৪ উইকেট। বাঁহাতি এই পেসারের হাতেই উঠেছে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।
লাহোর কালান্দার্স, পেশোয়ার জালমি দুই দলের জন্যই লিগ পর্বে এটা শেষ ম্যাচ ছিল। বৃষ্টির বাগড়ায় ম্যাচ পরিত্যক্ত হলে লাহোর এমনিতেই উঠে যেত প্লে অফে। আর গত রাতে ২৬ রানে জিতে শাহিন শাহ আফ্রিদির লাহোর কালান্দার্স উঠে গেছে প্লে অফে। অপরদিকে মুলতান সুলতানসের সঙ্গে লিগ পর্বেই ছিটকে গেল পেশোয়ার। ১০ ম্যাচে পেশোয়ারের পয়েন্ট ৮। সমান ১০ ম্যাচে মুলতান পেয়েছে ২ পয়েন্ট।

বাজে পারফরম্যান্সের পর বড় রদবদল—সব মিলিয়ে বেশ অস্থিরতা ছিল পাকিস্তান দলে। এবার বাবর আজমের দলে সেই অস্থিরতা আরও বেড়ে গেল। এজবাস্টনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের আগে ক্রিকেটারদের মোবাইল ফোন জিম্মায় নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ৩৬৫ নিউজ।
৩২ মিনিট আগে
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আগামী বছর জানুয়ারিতে এগিয়ে আনার পরিকল্পনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে সময় পরিবর্তন হলে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। একই সময়ে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ (বিবিএল) ও দক্ষিণ আফ্রিকার এসএ২০ অনুষ্ঠিত হওয়ায় বিদেশি খেলোয়াড়দের দলে পেতে প্রতিদ
১ ঘণ্টা আগে
বুন্দেসলিগায় দীর্ঘদিনের গোল-উৎসব থামল বায়ার্ন মিউনিখের। নতুন করে জার্মান শীর্ষ লিগে ওঠা শালকের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ভিনসেন্ট কোম্পানির দল। এর ফলে ১৮ মাসেরও বেশি সময় পর প্রথমবার বুন্দেসলিগার কোনো ম্যাচে গোল করতে পারল না জার্মানির পরাশক্তিরা।
২ ঘণ্টা আগে
মায়ামির বিপক্ষে ম্যাচ দিয়ে আজ এমএলএসে অভিষেক হয়েছে এমবোলোর। অভিষেক ম্যাচেই জালের দেখা পেয়েছেন এই ফুটবলার। তাঁর গোলে ভর করেই হারতে বসা ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র করেছে আটালান্টা। ম্যাচের শেষদিকে গোল করে লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের জয়বঞ্চিত করেন এমবোলো।
৩ ঘণ্টা আগে