রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত শাহিন শাহ আফ্রিদি। এর মধ্যে সুখবর পেলেন পাকিস্তানি পেসার। প্রথম সন্তানের বাবা হয়েছেন তিনি। আজ খবরটি নিশ্চিত করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।
শাহিন ও তাঁর স্ত্রী আনশা আফ্রিদির ঘর আলোকিত করে এসেছে একটি পুত্রসন্তান। সন্তানের নাম রাখা হয়েছে আলী ইয়ার। বাবা হওয়ায় সতীর্থদের কাছ থেকে শুভেচ্ছা পেয়েছেন শাহিন। ভক্ত-সমর্থকেরাও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
সেই সঙ্গে প্রথমবার নানা হলেন শহিদ আফ্রিদি। তাঁর বড় কন্যা আনশার সঙ্গে গত বছরের ফেব্রুয়ারিতে সংসার পাতেন শাহিন। প্রথমবার ছেলের মুখ দেখতে আগামীকাল প্রথম টেস্টের পঞ্চম ও শেষ দিন শেষে রাতে রাওয়ালপিন্ডি ছেড়ে করাচির উদ্দেশ্য রওনা দেবেন ২৪ বছর বয়সী তারকা।
৩০ আগস্ট রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে পাকিস্তান। সেই টেস্টের আগেই সতীর্থদের সঙ্গে যোগ দেবেন শাহিন।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৬ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৭ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৮ ঘণ্টা আগে