টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ ডেভিড ওয়ার্নার খেলে ফেলেছেন এ বছরই। ওয়ানডেকে জানিয়েছেন বিদায়। এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকেও নিজেকে গুটিয়ে ফেলার পরিকল্পনা করছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার।
বয়স যে শুধুই একটি সংখ্যা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে দেখালেন ওয়ার্নার। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১৭৩ রান করে হয়েছেন সিরিজসেরা। দুটি ফিফটি করেছেন। গড় ৫৭.৬৭ ও স্ট্রাইকরেট ১৬৬.৩৪। যার মধ্যে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি প্রত্যেক সংস্করণের শততম ম্যাচে ফিফটি করার কীর্তিও গড়ে ফেলেছেন তিনি। সেখানে গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পার্থে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৪৯ বলে করেন ৮১ রান। এটাই অস্ট্রেলিয়ার মাঠে আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ বলে জানিয়েছেন ওয়ার্নার। একই সঙ্গে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেটে অবসরের পরিকল্পনার কথা বলেছেন ওয়ার্নার। জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
ম্যাচ শেষে গতকাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অ্যাডাম গিলক্রিস্টের মুখোমুখি হয়েছিলেন ওয়ার্নার। সেখানেই গিলক্রিস্টের সঙ্গে আলাপকালে ওয়ার্নার বলেন, ‘সত্যি আমার শেষ। তরুণ ক্রিকেটারদের এগিয়ে এসে প্রতিভা দেখানোর সময় এটা। আমাদের এখানে অনেক প্রতিভা রয়েছে।’ আন্তর্জাতিক ক্রিকেটে এটাই (গতকালের ম্যাচ) ওয়ার্নারের শেষ ম্যাচ কি না, সেটা জানতে গিলক্রিস্ট এক পর্যায়ে প্রশ্ন করেন, ‘তাই আমরা কি নিশ্চিত হতে পারি যে অস্ট্রেলিয়ার জার্সিতে অস্ট্রেলিয়ার মাঠে এবারই শেষবারের মতো দেখলাম?’ ওয়ার্নার বলেন, ‘আসলেই তাই।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে অস্ট্রেলিয়ার পরের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ২১,২৩ ও ২৫ ফেব্রুয়ারি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। প্রথম ম্যাচটি হবে ওয়েলিংটনে। শেষ দুই ম্যাচ হবে অকল্যান্ডে। এরপর হবে দুই টেস্ট। যেখানে এ বছরের জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে সিডনির ম্যাচ দিয়ে টেস্টকে বিদায় জানালেন ওয়ার্নার। ওয়ানডেকে বিদায় বললেও জানিয়েছেন, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়ার প্রয়োজনে তিনি খেলতে রাজি।

কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
১৯ মিনিট আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
২৮ মিনিট আগে
ক্রিকেটে ওয়াইড বল বাউন্ডারি পার হলে ব্যাটিং দল সাধারণত পাঁচ রান পায়। কিন্তু কানাডা সুপার৬০-এর সেমিফাইনালে এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে মুহূর্তের জন্য সবাই ভেবেছিলেন ওয়াইডে ছক্কা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের করা ওভারে এমন ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে
সল্টলেকে গত পরশু ভারত-ব্রাজিল ম্যাচে গ্যালারি খুব একটা ভর্তি ছিল না। ভিনিসিয়ুস জুনিয়র-মার্কিনিওস-ব্রুনো গিমারেসের মতো তারকা ব্রাজিলিয়ান এলেও তা ভারতের ভক্ত-সমর্থকদের আকৃষ্ট করতে পারেনি। এবার টিকিটে বিরাট মূল্য ছাড় দিয়েছে ভারত। উরুগুয়ে ম্যাচে টিকিটের দাম ৩০০ টাকারও কম রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে