
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ওমানের কাছে হেরেছিল জিম্বাবুয়ে। কিন্তু মূল পর্বের শুরুটা ঠিকই জয় দিয়ে রাঙাল আফ্রিকান দলটি; প্রতিপক্ষ সেই ওমান। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তাদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল জিম্বাবুয়ে।
জয়ের ব্যবধানের চেয়েও মাঠের খেলায় জিম্বাবুয়ের দাপট ছিল আরও বেশি। দলটির পেসাররাই গড়ে দিয়েছিল জয়ের ভীত। সেই ভীতের ওপর দাঁড়িয়ে বাকি কাজটুকু সারেন ব্যাটাররা। এই জয়ে ওমানের কাছে প্রস্তুতি ম্যাচে হারের প্রতিশোধটা বেশ ভালোভাবেই নিল সিকান্দর রাজার দল।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ব্র্যাড ইভান্সদের বোলিং তোপে পড়ে ১০৩ রানে গুটিয়ে যায় ওমান। রান তাড়া করতে নেমে ৩৯ বল হাতে রেখে জয় তুলে নেয় জিম্বাবুয়ে।
এই ম্যাচ দিয়ে ১২ বছর পর টি-টোয়েন্টিতে ফিরেছেন ব্রেন্ডন টেলর। প্রত্যাবর্তনে ৩০ বলে ৩ বাউন্ডারিতে ৩১ রান করেন এই উইকেটরক্ষক ব্যাটার; যা দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলে সামনে থেকে নেতৃত্ব দেন ব্রায়ান বেনেট। ৭ চারে সাজানো এই ওপেনারের ৩৬ বলের ইনিংস। ১১ বলে ২১ রান এনে দেন তাদিওনাশে মারুমানি। জিম্বাবুয়ের পতন হওয়া দুটি উইকেটই নেন সুফিয়ান মেহমুদ। ৩ ওভারে ১২ রান দেন তিনি।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা ওমান ২৭ রান করতেই ৫ উইকেট হারায়। এই পাঁচজনের কেউ-ই দশকের ঘর স্পর্শ করতে পারেননি। সাতে নেমে ২১ বলে ২৮ রান করেন বিনায়েক শুক্লা। ২৫ রান আসে সুফিয়ানের ব্যাট থেকে। ৩৯ বল খেলেন তিনি। এ ছাড়া নাদিম খান এনে দেন ২০ রান। মুজারাবানি, এনগারাভা ও ইভান্স নেন তিনটি করে উইকেট। ৪ ওভারে ১৬ রান দেন মুজারাবানি। ম্যাচসেরা হয়েছেন এই পেসার। এনগারাভা ১৭ ও ইভান্স দেন ১৮ রান।

বিশ্বকাপ মানেই বিশেষ কিছু। চার বছর অন্তর অন্তর বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরকে সামনে রেখে দলগুলোর প্রস্তুতির শেষ নেই। পিছিয়ে নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও। সতীর্থ রদ্রিগো দি পলকে সঙ্গে নিয়ে রুটিন অনুশীলনের বাইরেও নিজেদের উদ্যোগে আলাদাভাবে অনুশীলন করছেন মেসি, রদ্রিগো দি পলরা।
৮ ঘণ্টা আগে
ম্যাচ শুরুর আগের দিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের স্কোরবোর্ডে দেখা গেল তানজিদ হাসান তামিমের নাম। এটা দেখে অবাক হননি ম্যাচ কাভার করতে ঢাকা থেকে চায়ের দেশে যাওয়া সাংবাদিকেরা। ক্যামেরার লেন্স বারবার যেন ঘুরছিল সেদিকেই। সবকিছু ঠিক থাকলে পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টেই অভিষেক হয়ে যাবে...
৯ ঘণ্টা আগে
সমবয়সীরা ফুটবল ছেড়ে কোচিং, ধারাভাষ্যকার বা ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট অন্য কোনো পেশায় জড়িয়েছেন। কিন্তু ৪১-এ এসেও থামেননি ক্রিস্টিয়ানো রোনালদো। এখনো পর্তুগালের হয়ে খেলেন এ তারকা ফরোয়ার্ড। পর্তুগিজদের কোচ রবার্তো মার্তিনেজ জানালেন, শুধু নাম বা খ্যাতির কারণে নয়, ফর্মের ভিত্তিতেই রোনালদোকে দলে রাখেন তিনি।
১০ ঘণ্টা আগে
একসময় মাঠ কাঁপিয়েছেন পায়ে বল নিয়ে, এখন ব্যবসা আর ব্র্যান্ড দুনিয়াতেও সমান সফল ডেভিড বেকহাম। খেলা ছাড়ার এক যুগ পরও তাঁর জনপ্রিয়তা কমেনি, বরং বেড়েছে সম্পদ আর প্রভাব। এবার নতুন এক মাইলফলক ছুঁয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক—ব্রিটেনের প্রথম বিলিয়নিয়ার ক্রীড়াবিদ হয়েছেন তিনি।
১১ ঘণ্টা আগে