করানো পজিটিভ হওয়ায় ভারতীয় দলের সঙ্গে যেতে পারেননি রাহুল দ্রাবিড়। প্রধান কোচকে ছাড়াই গত সপ্তাহে এশিয়া কাপ খেলতে আরব আমিরাতে রওনা দেয় দল। রাহুলের জায়গায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে যান ভিভিএস লক্ষ্মণ। যাঁর নেতৃত্বে এশিয়া কাপের চূড়ান্ত প্রস্তুতি সারেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। তবে পাকিস্তানের বিপক্ষে আজ ম্যাচ শুরুর আগে ভারতীয় দল সুসংবাদ পেয়েছে।
সুসংবাদটি হচ্ছে, ভারতের প্রধান কোচ রাহুল করোনা নেগেটিভ হয়েছেন। ইতিমধ্যে তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন দুবাইয়ে। পাকিস্তানের বিপক্ষে হেভিওয়েট ম্যাচে ৪৯ বছর বয়সী কোচ থাকবেন দলের ডাগআউটে।
এক বিবৃতি দিয়ে কোচ রাহুলের বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। প্রধান কোচ যোগ দেওয়ায় নিশ্চিতভাবেই ধ্রুপদি লড়াইয়ের ম্যাচে থাকা হচ্ছে না লক্ষ্মণের। বিসিসিআইের পক্ষেও তেমনটি বলা হয়েছে, ‘ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় কোভিডমুক্ত হয়েছেন। তিনি দুবাইয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন। আর অন্তর্বর্তীকালীন কোচ ভিভিএস লক্ষ্মণ বেঙ্গালুরুতে ফিরে এসেছেন।’
ভারতীয় ‘এ’ দলের ক্যাম্পে যোগ দেবেন লক্ষ্মণ। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তিনটি চার দিনের ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে দেশটির ‘এ’ দল। কিউইদের বিপক্ষে ম্যাচ শুরু হবে ১ সেপ্টেম্বর। সেখানে দায়িত্বে থাকবেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির পরিচালক লক্ষ্মণ।

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে