কঠিন শাস্তি শেষ পর্যন্ত পেয়েই গেলেন প্রবীন জয়াবিক্রমা। সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। যার মধ্যে শেষ ছয় মাস স্থগিত নিষেধাজ্ঞা। ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করার পাশাপাশি এই সংক্রান্ত কথাবার্তা ডিলিট করার অভিযোগও রয়েছে লঙ্কান বাঁহাতি স্পিনারের বিরুদ্ধে।
আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালা ভঙ্গের দায়ে নিষেধাজ্ঞার খড়্গ নেমে আসে জয়াবিক্রমার ওপর। আন্তর্জাতিক ক্রিকেট ও লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ফিক্সিংয়ে জড়ানোর অভিযোগেই এমন শাস্তি পেলেন তিনি। লঙ্কান বাঁহাতি স্পিনার দুর্নীতিবিরোধী ২.৪.৭ ধারা ভাঙার কথা স্বীকারও করেছেন। এই ধারা অনুযায়ী,ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও সেটি আইসিসিকে দ্রুত না জানানোর ব্যর্থতা, তদন্তের জন্য প্রয়োজনীয় নথিপত্র গোপন, অনৈতিক প্রভাব খাটানো ও ধ্বংস করা।অর্থাৎ ম্যাচ পাতানোর প্রস্তাব যেসব বার্তার মাধ্যমে পেয়েছিলেন, সেগুলো মুছে দুর্নীতিবিরোধী বিভাগের অনুসন্ধানে ঝামেলা সৃষ্টি করেছেন।
এ বছরের আগস্টে জয়াবিক্রমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিল আইসিসি। সংস্থাটির দুর্নীতিবিরোধী দুটি ধারা ভঙ্গের অভিযোগ ছিল লঙ্কান বাঁহাতি স্পিনারের বিরুদ্ধে। অভিযোগের জবাব দিতে জয়াবিক্রমাকে তখন ১৪ দিন সময় দেওয়া হয়েছিল। শুরুর সময় হিসেব করা হয়েছিল ৬ আগস্ট থেকে। তবে নির্ধারিত ২০ আগস্টের মধ্যে তিনি কোনো জবাব দিতে পারেননি।
জয়াবিক্রমার বিরুদ্ধে ২০২১ এলপিএলে ফিক্সিংয়ের অভিযোগ আনা হয়েছিল। সেই মৌসুমে জাফনা কিংসের হয়ে এক ম্যাচ খেলে ২ উইকেট নিয়েছিলেন তিনি। সেবার জাফনা জিতেছিল দ্বিতীয় শিরোপা। ২০২৪ এলপিএলে ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলার কথা ছিল জয়াবিক্রমার।
২০২১ সালে পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন জয়াবিক্রমা। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সংস্করণেই পাঁচটি করে ম্যাচ খেলেছেন তিনি। ১৫ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে নিয়েছেন ৩২ উইকেট। যার মধ্যে টেস্টে নেন ১৫ উইকেট।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
২৫ মিনিট আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৩ ঘণ্টা আগে