
বিসিবির সঙ্গে চন্ডিকা হাথুরুসিংহের চুক্তি ছিল আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে বিদায় করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আজ বিকেলে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে হাথুরুসিংহেকে কারণ দর্শানো ও বরখাস্ত করার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এই ঘোষণার পরই যোগাযোগ করা হয় চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে। তাৎক্ষণিকভাবে আজকের পত্রিকাকে দেওয়া তাঁর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া থাকল এখানে—
প্রশ্ন: চুক্তির মেয়াদ শেষের আগেই আপনাকে বিদায় করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ আনুষ্ঠানিক বিষয়টি জানিয়েছেন বিসিবি সভাপতি। এ ব্যাপারে আপনি কী ভাবছেন এ মুহূর্তে?
চন্ডিকা হাথুরুসিংহে: হ্যাঁ জানি, কিছু খবর ছড়িয়েছে। তবে সবই অভিযোগমাত্র। আমি দুদিন পর এ বিষয়ে আপনাদের জানাব। তবে আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলব।
প্রশ্ন: আপনাকে বরখাস্তের ব্যাখ্যায় বিসিবি সভাপতি আপনার বিরুদ্ধে অসদাচরণ ও চুক্তির বাইরে অতিরিক্ত ছুটি কাটানোর বিষয়টি এনেছেন। এ ব্যাপারে আপনার ব্যাখ্যা কী?
হাথুরু: এটি তাঁর দাবি। (কী বলেছেন) খুব বেশি জানি না। কী নিয়ে তিনি বলেছেন, সেটি পরিষ্কার জানি না। সবই অভিযোগমাত্র। আমি আপনাদের সবার সঙ্গেই কথা বলে যাব। শিগগির সবই পরিষ্কার করে দেব। সে সময় পর্যন্ত আপনারা ধৈর্য ধরুন।
প্রশ্ন: আপনার ঢাকা ছাড়ার এখনো কিছুটা দেরি আছে, তাই তো?
হাথুরু: ইয়েস, ইয়েস।
প্রশ্ন: তার মানে আইনজীবীর পরামর্শ নিয়ে তারপর বাংলাদেশ ছেড়ে যাবেন?
হাথুরু: দেখা যাক। তার আগে আমাকে একটা উত্তর দিতে হবে (বিসিবিকে)। কারণ, তারা আমাকে শোকজের নোটিশ দিয়েছে। কারণ দর্শানোর নোটিশের জবাব কেমন হবে, সেটা এ মুহূর্তে বলতে পারছি না। আমি তাদের জানাব, তারা আপনাদের জানাবে। এখন আর বিস্তারিত না বলি, অনেক ধন্যবাদ।

কোচ হিসেবে হান্নান সরকারের অর্জন কোনো অংশে কম নয়। এ বছরের জানুয়ারিতে তাঁর দল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হয়েছে। ডিপিএলেও আবাহনীকে জিতিয়েছেন শিরোপা। এবার তিনিই কি না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ‘ডি থ্রি ট্রফি’র সহকারী কোচ!
২১ মিনিট আগে
সিঙ্গাপুরের বিপক্ষে গতকাল শেষ বাঁশি বাজার পর হামজা চৌধুরীর হতাশ হয়ে শুয়ে পড়াটাই বাংলাদেশ দলের প্রতীকী ছবি। মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান গেমসে শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। সব হতাশা ঝেড়ে তাঁর লক্ষ্য এখন নভেম্বের সাফ।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির সঙ্গে কখনো কারও লাগেনি, ব্যাপারটা তা নয়। এইতো গত বিশ্বকাপে এক রেফারির সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলেছিলেন মেসি। এবার ক্লাব ফুটবলে এক খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া লেগেছে আর্জেন্টিনার তারকা ফুটবলারের। সামাজিক মাধ্যমে সেটা ছড়িয়েও দিয়েছেন মেসির বিপক্ষ দলের ফুটবলার।
২ ঘণ্টা আগে
হঠাৎ করেই সামাজিক মাধ্যমে আজম খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মঈন খানের ছেলে আজমের ২৮ বছর বয়সে মৃত্যুর খবরে অনেকেই ভেঙে পড়েন। তবে আজম রীতিমতো তাজ্জব হয়েছেন এই ভেবে যে জীবিত অবস্থায় তাঁর মৃত্যুর খবর কীভাবে ছড়াল। উল্টো এটা নিয়ে ব্যঙ্গ করেছেন তিনি।
৪ ঘণ্টা আগে