শেষবার ২০১৩ সালের চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে ভারত। এরপর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আর কোনো টুর্নামেন্টের ট্রফি উঁচিয়ে ধরতে পারেননি রোহিত শর্মা-বিরাট কোহলিরা। দীর্ঘ সময়ের শিরোপাখরা ঘোচানোর সুযোগ ছিল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে। উল্টো সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটের বিশাল পরাজয়ে সময়টা আরও দীর্ঘ হলো।
টুর্নামেন্ট থেকে রোহিত-কোহলিদের বিদায়ের পরেই ভারতের দলকে শুনতে হচ্ছ অনেক সমালোচনা। কেননা, বৈশ্বিক টুর্নামেন্টে সব সময় ফেবারিটদের তালিকায় ওপরে থাকে দলটি। কিন্তু টুর্নামেন্ট শুরু হলেই হোঁচট খায় তারা। তাই এবার দলটির খেলার ধরন নিয়েই প্রশ্ন উঠেছে ক্রিকেটাঙ্গনে। মাইকেল ভনের মতে, সাদা বলের ইতিহাসে সবচেয়ে আন্ডার-পারফর্মিং দল ভারত।
দ্য টেলিগ্রাফের জন্য নিজের কলামে এমনটিই লিখেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ভন। তিনি লিখেছেন, ‘সাদা বলের ইতিহাসে সবচেয়ে আন্ডার-পারফর্মিং দল হচ্ছে ভারত। আইপিএলে খেলা বিশ্বের প্রত্যক ক্রিকেটার বলে আসছেন যে টুর্নামেন্টটি তাঁদের খেলায় উন্নতি এনেছে। কিন্তু ভারত এখন পর্যন্ত কী করেছে?’
ভারতকে সাদা বলে বাজে দল বলার ব্যাখ্যাও দিয়েছেন ভন। তিনি লিখেছেন,‘ ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর তারা কী করেছে? কোনো কিছুই না। পুরোনো পদ্ধতিতেই ভারত বছরের পর বছর সাদা বলের ক্রিকেট খেলে আসছে।’
ভারতীয় ক্রিকেটে যে প্রতিভার অভাব নেই, এতে সন্দেহ নেই ভনেরও। তবে খেলার প্রক্রিয়া নিয়ে তিনি সন্দিহান। ইংল্যান্ডের সাবেক এই ব্যাটার লিখেছেন, ‘তাদের প্রতিভা থাকার পরও যেভাবে টি-টোয়েন্টি ক্রিকেট খেলে, তা দেখে হতবাক হয়েছি। তাদের খেলোয়াড় আছে, কিন্তু সঠিক প্রক্রিয়ায় খেলাতে পারছে না। এর জন্য ঠিক পথে যেতে হবে তাদের। কেন তারা প্রতিপক্ষের বোলারদের প্রথম পাঁচ ওভার সুযোগ করে দেবে?’
সংক্ষিপ্ত সংস্করণে স্পিনাররা দলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিশেষ করে যাঁরা দুই দিকেই বল ঘোরাতে পারেন। সেদিকটা বিবেচনা করে ভন লিখেছেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটের পরিসংখ্যান বলছে, প্রতিটি দলে একজন স্পিনার জরুরি। বিশেষ করে যারা দুই দিকেই বল ঘোরাতে পারে। ভারতের প্রচুর লেগ স্পিনার আছে। তারা এখন কোথায়?’
ভারতের ক্রিকেট নিয়ে সমালোচনা করতে অনেকেই ভয় পান বলে ভন জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘ভারতকে এখন আরও সৎ হতে হবে। ভারত বিশ্বকাপে খেলতে এলে কী ঘটে তা সবাই জানে। কিন্তু কেউ তাদের সমালোচনা করতে চায় না। কারণ সামাজিক মাধ্যমে অপমানিত হওয়ার ভয় থাকে। সঙ্গে বিশ্লেষকেরা ভয়ে থাকেন ভারতে কাজ হারানোর। তবে সমালোচনা করার এটিই সঠিক সময়।’

মাত্র ৭৫০ বলেই শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাকাইতে মাত্র দুদিনে হেরে যাওয়ায় আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে টেস্টের পিচ নিয়েও। নাজমুল হোসেন শান্তর মতে এ ধরনের ঘটনা কখনোই ভোলা
১ ঘণ্টা আগে
ডারউইনে ৯ উইকেটে জয়ের পর প্রশংসায় ভাসছিল বাংলাদেশ ক্রিকেট দল। বিপরীত অবস্থা ছিল অস্ট্রেলিয়ার। তাদের সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হচ্ছিল প্যাট কামিন্স-ট্রাভিস হেডদের। কিন্তু ম্যাকাইতে পাত্তাই পেলেন না নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। তাতে করে ২৩ বছর আগে যা ঘটেছিল, সেই ঘটনাও হার মেনে গেল বাংলাদেশ-
২ ঘণ্টা আগে
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের একটি প্রতিনিধি দল আজ ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে। মাঠ, ড্রেনেজ ব্যবস্থা, ঘাস, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্স ঘুরে দেখেছে দলটি। ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে কিংবা অন্য কোনো দেশের বিপক্ষে ম্যাচে ঢাকার এই স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করা যায় কি ন
৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়াকে ম্যাকাই টেস্টে হারালে একসঙ্গে অনেক কীর্তি গড়ত বাংলাদেশ। চতুর্থবারের মতো বিদেশের মাঠে টেস্ট সিরিজ জয়, অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে ধবলধোলাই, ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এগোনো—নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের সামনে ছিল এমন কিছু করার সুযোগ। কিন্তু স
৩ ঘণ্টা আগে