সীমানা দড়ির কাছে দাঁড়িয়ে সাকিব আল হাসান কথা বলছিলেন প্রাইম ব্যাংক কোচ সালাহ উদ্দিন ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ সোহেল ইসলামের সঙ্গে। এ সময় হঠাৎ এক দর্শক ছবি-সেলফি তুলতে এলেই ঘটে ঘটনাটা।
আজ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ চলছে প্রাইম ব্যাংক ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। ৯টায় টস হওয়ার কথা থাকলেও তা নির্ধারিত সময়ে হয়নি। গত রাতে বৃষ্টি হওয়ায় আউটফিল্ড ভেজা থাকায় দেরিতে টস হয়। টসের ২০ মিনিট আগে ঘটে এই ঘটনা। তখন দুই কোচ মোহাম্মদ সালাহ উদ্দিন ও সোহেল ইসলামের সঙ্গে কথা বলছিলেন সাকিব। বোলিং কৌশল নিয়েই যে কথা বলছিলেন, বাংলাদেশের তারকা অলরাউন্ডারের অ্যাকশন দেখেই বোঝা গেছে। সে সময় খেলোয়াড়বেশে এক দর্শক মাঠে ঢুকে পড়েন সাকিবের সঙ্গে সেলফি তুলতে। বাংলাদেশের তারকা অলরাউন্ডার ছবি তুলতে মানা করলেও নাছোড় দর্শক তা শুনলে তো! সাকিব মেজাজ হারিয়ে ভক্তকে গলাধাক্কা দিয়ে বের করে দেন। তাঁকে (ভক্ত) চড় মারতে গিয়েও থেমে যান তারকা অলরাউন্ডার।
ভক্তের ওপর তেড়ে যাওয়ার ঘটনা সাকিবের আগেও আছে ৷ এবারও স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে হবে সমালোচনা। তবে এখানে নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়েও রয়েছে প্রশ্ন। এবার ডিপিএলেই ফতুল্লায় মাঠেই দর্শক ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। খেলোয়াড়বেশে এলে নিরাপত্তাকর্মীরাও ধন্দে পড়ে যান এই ভেবে যে তিনি আসলে খেলোয়াড় নাকি ভক্ত!
আজ টস জিতে ফিল্ডিং নিয়েছে সাকিবের দল শেখ জামাল। প্রথমে ব্যাটিং পাওয়া প্রাইম ব্যাংক এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ ওভারে ২ উইকেটে ১৪৩ রান করেছে। সাকিব ৬ ওভার বোলিং করে ৩০ রানে ১ উইকেট নিয়েছেন। উইকেটটি তিনি নিয়েছেন প্রাইম ব্যাংক ওপেনার শাহাদাত হোসেন দিপুর। তামিম ইকবাল করেছেন ২৫ বলে ২২ রান।

কোচ হিসেবে হান্নান সরকারের অর্জন কোনো অংশে কম নয়। এ বছরের জানুয়ারিতে তাঁর দল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হয়েছে। ডিপিএলেও আবাহনীকে জিতিয়েছেন শিরোপা। এবার তিনিই কি না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ‘ডি থ্রি ট্রফি’র সহকারী কোচ!
২২ মিনিট আগে
সিঙ্গাপুরের বিপক্ষে গতকাল শেষ বাঁশি বাজার পর হামজা চৌধুরীর হতাশ হয়ে শুয়ে পড়াটাই বাংলাদেশ দলের প্রতীকী ছবি। মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান গেমসে শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। সব হতাশা ঝেড়ে তাঁর লক্ষ্য এখন নভেম্বের সাফ।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির সঙ্গে কখনো কারও লাগেনি, ব্যাপারটা তা নয়। এইতো গত বিশ্বকাপে এক রেফারির সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলেছিলেন মেসি। এবার ক্লাব ফুটবলে এক খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া লেগেছে আর্জেন্টিনার তারকা ফুটবলারের। সামাজিক মাধ্যমে সেটা ছড়িয়েও দিয়েছেন মেসির বিপক্ষ দলের ফুটবলার।
২ ঘণ্টা আগে
হঠাৎ করেই সামাজিক মাধ্যমে আজম খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মঈন খানের ছেলে আজমের ২৮ বছর বয়সে মৃত্যুর খবরে অনেকেই ভেঙে পড়েন। তবে আজম রীতিমতো তাজ্জব হয়েছেন এই ভেবে যে জীবিত অবস্থায় তাঁর মৃত্যুর খবর কীভাবে ছড়াল। উল্টো এটা নিয়ে ব্যঙ্গ করেছেন তিনি।
৪ ঘণ্টা আগে