নিউজিল্যান্ড সফরের সূচনাটা বেশ বাজেই হলো বাংলাদেশ নারী ক্রিকেট দলের। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আজ প্রথম টি-টোয়েন্টিতে কিউই অধিনায়ক সোফি ডিফাইনের ৪৫ রানই করতে পারলেন না বাংলাদেশের নারীরা। বাংলাদেশকে ১৩২ রানে হারিয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল কিউইরা।
১৬৫ রান তাড়া করতে গিয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। লিয়া তাহুহু এবং হেইলি জেনসেনের বিধ্বংসী বোলিংয়ে চোখে রীতিমতো সর্ষেফুল দেখতে থাকেন বাংলাদেশি ব্যাটাররা। ৫.৩ ওভারে ১২ রান তুলতেই ৫ উইকেট হারায় বাঘিনীরা। বাংলাদেশের ব্যাটাররা তখন যতটা সম্ভব, উইকেটে টিকে থাকার চেষ্টা করছিলেন। ১৪.৫ ওভারে ৩২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। যেখানে আজ দুই অঙ্কের রান করতে পারেননি কোনো বাংলাদেশি ব্যাটার। বরং তিন ব্যাটার ডাক মেরেছেন। সর্বোচ্চ ৬ রান করেন রিতু মনি। কিউই বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন তাহুহু। ৪ ওভার বোলিং করে ৬ রান খরচ করেছেন কিউই এই পেসার।
এর আগে ক্রাইস্টচার্চে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক সোফি ডিফাইন। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৬৪ রান করে কিউইরা। ৩৪ বলে ইনিংস সর্বোচ্চ ৪৫ রান করেন ডিভাইন। ৬টি চার মেরেছেন কিউই অধিনায়ক। একটি করে উইকেট নিয়েছেন জাহানারা আলম, নাহিদা আক্তার এবং রিতু মনি।

২০২৬ ফুটবল বিশ্বকাপ আগামীকাল শুরু হলেও ব্রাজিল হেক্সা অভিযানে নামবে একটু পর। রোববার বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউইয়র্কের নিউজার্সিতে শুরু হবে ব্রাজিল-মরক্কো ম্যাচ। বিশ্বকাপে ব্রাজিলের উদ্বোধনী প্রধান রেফারির দায়িত্বে থাকছেন স্লাভকো ভিনচিচ। যিনি এক সময় মাদক-কাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন।
২ ঘণ্টা আগে
মাঠের লড়াইয়ে এতটুকুও ছাড় দিতে রাজি নয় মরক্কো। আমরাবাতের কণ্ঠে ঝরে পড়ল সেই আত্মবিশ্বাসের সুর, ‘ব্রাজিলকে সম্মান জানিয়েই বলছি, আমরা কাউকেই ভয় পাই না। তারা ফেবারিট হতে পারে, তবে আমরাও দারুণ ফর্মে আছি। আত্মবিশ্বাস থাকলেও আমাদের মাঝে কোনো অহংকার নেই, বিনম্রতা আছে। আমরা লড়াই করতে মুখিয়ে আছি।’
৩ ঘণ্টা আগে
ফেব্রুয়ারি-মার্চ থেকে যখন ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা শুরু হয়েছে, তখন থেকেই অনিশ্চয়তা শুরু হয়েছিল ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইরান ফুটবল দল বিশ্বকাপ খেলবে যুক্তরাষ্ট্রের মাঠেই। তবে শেষ মুহূর্তে এসে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছে ইরান।
৩ ঘণ্টা আগে
২০২৬ সাল বাংলাদেশ ক্রিকেট দলের জন্য কাটছে স্বপ্নের মতো। দুই ওয়ানডে সিরিজ জয়ের পর জিতেছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজও। যে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয় এক সময় বাংলাদেশের কাছে ছিল কঠিন এক কাজ, তাদেরকে গত মাসে দুইবারের মতো ধবলধোলাই করেছে বাংলাদেশ। দুর্দান্ত পারফরম্যান্সের পর আইসিসির মাসসেরার তালিকায়
৩ ঘণ্টা আগে