চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের পর এবার এশিয়া কাপের দল ঘোষণা করেছে ভারত। দলে ফিরেছেন ছন্দহীনতায় ভুগতে থাকা বিরাট কোহলি ও চোটের সঙ্গে লড়তে থাকা লোকেশ রাহুল। তবে চোটে পড়ায় পেসার জাসপ্রীত বুমরাকে পাচ্ছে না ভারতীয় দল। মূলত বিশ্বকাপে চোখ রেখেই এশিয়া কাপের দল গড়েছে ভারত।
লম্বা সময় ধরে ব্যাট হাতে সংগ্রাম করছেন কোহলি। সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে। তবে এশিয়া কাপের দলে রাখা হয়েছে দলের সাবেক অধিনায়ককে। অন্য দিকে চোট ও করোনায় বেশ কঠিন সময় পার করেছিলেন রাহুল। অবশেষে সেরে ওঠে দলে ফিরলেন তিনিও। তবে এশিয়া কাপে ভারতের বড় ধাক্কা বুমরাকে না পাওয়া।
গতকাল এক বিবৃতিতে বুমরার না থাকার বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিবৃতিতে বলা হয়, ‘বুমরা পিঠের চোটে ভুগছেন। তার এশিয়া কাপ শেষ হয়ে গেছে। সে আমাদের প্রধান বোলার। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আমরা তাকে দলে পেতে চাই। যে কারণে এশিয়া কাপে তাকে নিয়ে আমরা ঝুঁকি নিতে চাই না।’
এশিয়া কাপে ভারত দল:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, রবি বিষ্ণই, আবেশ খান, দীপক হুদা, যুজবেন্দ্র চাহাল।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৫ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৬ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৭ ঘণ্টা আগে