
তিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড ‘এ’ দল এখন বাংলাদেশে। প্রথম দুই ওয়ানডের দলে প্রথমে মোস্তাফিজুর রহমানকে রাখা হলেও আজ তাঁকে সরিয়ে নিয়েছে বিসিবির নির্বাচক প্যানেল। তাঁর বদলি হিসেবে ‘এ’ দলের ওয়ানডে দলে নেওয়া হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস আজকের পত্রিকাকে বলেন, ‘মুস্তাফিজকে ‘এ’ দলে রাখা হচ্ছে না। একটি পরিবর্তন আনা হয়েছে। ‘এ’ দলটা যখন বাছাই করা হয়েছিল, তখনো মোস্তাফিজ আসলে খুব বেশি ম্যাচ খেলেনি (ঢাকা প্রিমিয়ার লিগে)। পরে যেহেতু সুপার লিগে কয়েকটি ম্যাচ খেলেছে, তার ম্যাচ অনুশীলন হয়েছে বলেই মনে হয়েছে এবং অন্য কাউকে সুযোগ দেওয়ার কথা ভেবেছে (নির্বাচক কমিটি)।’
প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, মোস্তাফিজকে ওয়ানডে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে চট্টগ্রাম টেস্ট চলাকালীনই।
মোস্তাফিজকে দলে রাখা এবং সিরিজ শুরুর দুদিন আগে সরিয়ে নেওয়া প্রসঙ্গে লিপু বলেন, ‘এমন নয় যে আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞ তারকাদের ‘এ’ দলে খেলানো যাবে না। গত পাকিস্তান সফরের আগে কিন্তু মুশফিক, মুমিনুলের মতো অভিজ্ঞরা সেখানে ‘এ’ দলে খেলেছে প্রস্তুতির জন্য। কেউ চোট থেকে ফিরলে, ম্যাচ অনুশীলনের দরকার হলে বা পরিস্থিতি যদি দাবি করে, যে কেউ আসলে ‘এ’ দলে খেলতে পারে।’
মোস্তাফিজ শুধু সাদা বলেই খেলেন বাংলাদেশের হয়ে। কিছুদিন খেলার বাইরে ছিলেন এ বাঁহাতি পেসার। তাই তাঁকে ম্যাচ খেলার মধ্যে রাখতেই দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচক প্যানেল। পরে ডিপিএলে মোস্তাফিজের খেলা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত বদলায় তারা। লিপু বলেন, ‘মোস্তাফিজ বেশ কিছুদিন খেলার বাইরে ছিল। ঢাকা প্রিমিয়ার লিগে শুরুতে ছিল না। পরে প্রথম ম্যাচ যেটি খেলেছে মোহামেডানের হয়ে, সেটিতে স্রেফ দুই ওভার বোলিং করেছিল। পরের ম্যাচে ৯ ওভার করেছে। ওই সময়টায় আমরা আসলে ‘এ’ দল নিয়ে কাজ করছিলাম। ঢাকা লিগে মোস্তাফিজ কতগুলো ম্যাচ খেলবে, কত ওভার বোলিং করবে, তখনো আমরা নিশ্চিত ছিলাম না।’
মোস্তাফিজের বদলি হিসেবে খালেদকে দলে নেওয়ার কারণও জানিয়েছেন প্রধান নির্বাচক, ‘যখন জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খালেদকে না খেলানোর সিদ্ধান্ত হয়, তখন আমরা ওকে ‘এ’ দলে নিয়ে নেই। খালেদ যদি টেস্ট ম্যাচটিতে খেলত, তাহলে হয়তো মোস্তাফিজের বদলে অন্য কাউকে নিতাম। যেহেতু চট্টগ্রামে সে খেলেনি, আমরা তখন জানিয়ে দিয়েছি যে খালেদই খেলবে ‘এ’ দলে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে ৫,৭ ও ১০ মে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। প্রথম দুটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, তৃতীয় ও শেষটির ভেন্যু সিলেট আউটার গ্রাউন্ড মাঠ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ১৪ মে শুরু হবে প্রথম চার দিনের ম্যাচটি। দ্বিতীয় ম্যাচ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে আগামী ২১ মে।

আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে শুরুর একাদশ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। শেষ পর্যায়ের অনুশীলনে কোচ লিওনেল স্কালোনি দুই ধরনের ফরমেশন বানিয়ে একাদশ পরীক্ষা করেছেন। যেখানে রক্ষণভাগ নিয়েই মূল অনিশ্চয়তা দেখা গেছে।
২৯ মিনিট আগে
বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
২ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
৩ ঘণ্টা আগে