ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজে যেন তৃতীয় দল হিসেবে খেলল বৃষ্টি। তিন ম্যাচেই হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। যেখানে আজ নেপিয়ারে বৃষ্টিবিঘ্নিত সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি হয়েছে টাই। আর ১-০ তে সিরিজটি জিতল ভারত।
নেপিয়ারে সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টি বৃষ্টিতে শুরু হয়েছে ৪০ মিনিট পর। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদি। আগে ব্যাটিং নিয়ে দারুণ খেলছিল কিউইরা। একটা সময়ে নিউজিল্যান্ডের স্কোর ছিল ২ উইকেটে ১৩০ রান। তবে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩০ রানে শেষ ৮ উইকেট হারায় কিউইরা। ১৯.৪ ওভারে ১৬০ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকেরা। স্বাগতিকদের সর্বোচ্চ রান করেন ডেভন কনওয়ে। ৪৯ বলে ৫৯ রান করেন এই কিউই ব্যাটার। ভারতের হয়ে ৪টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ ও আর্শদীপ সিং।
১৬১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা ভারত উইকেট হারাতে থাকে নিয়মিত বিরতিতে। ৯ ওভারে ৭৫ রান তুলতেই চার উইকেট হারায় ভারত। এরপরই বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। ডাকওয়ার্থ-লুইস মেথডে ম্যাচটি হয়ে যায় টাই। টাই হওয়া এই ম্যাচে ম্যাচসেরা হয়েছেন মোহাম্মদ সিরাজ। ৪ ওভার বোলিং করে ১৭ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। আর সিরিজসেরা হয়েছেন সূর্যকুমার যাদব। ১২৪ গড় ও ২০৩.২৭ স্ট্রাইকরেটে এই সিরিজে করেন ১২৪ রান।

৯০০ গোলের মাইলফলক স্পর্শ করা লিওনেল মেসির কাছে স্রেফ সময়ের ব্যাপার। রোববার ভোরে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ডিসি ইউনাইটেডের বিপক্ষে গোল করে মাইলফলকের পথে একধথাপ এগিয়েও যান তিনি। আজ কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের প্রথম লেগের ম্যাচে সুযোগও পেয়েছিলেন। তবে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের অপেক্ষা আজও
৩৫ মিনিট আগে
নিজেকে আলোচনায় রাখতেই যেন বেশি পছন্দ মোহাম্মদ আমিরের। সদ্য শেষ হওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নিয়ে একের পর এক ভবিষ্যদ্বাণী করেছিলেন। যদিও সেগুলো বিফলে যাওয়ায় সামাজিক মাধ্যমে ভক্ত-সমর্থকদের বিদ্রুপের শিকার হয়েছিলেন তিনি। এবার বাংলাদেশ-পাকিস্তান প্রথম ওয়ানডের পর আলোচনায় আমির। বাজে পারফরম্যান্স
১ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি নয়—সান্তিয়াগো বার্নাব্যুর গতকালের ম্যাচকে চাইলে অনেকে ভালভার্দে-সিটি লড়াইও বলতে পারেন। ফেদেরিকো ভালভার্দের একক নৈপুণ্যে দাপুটে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। হ্যাটট্রিকে গতকাল ৫৮ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন এই তারকা মিডফিল্ডার।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল), বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)—সব জায়গাতেই গতির ঝড়ে ব্যাটারদের কাবু করতে ওস্তাদ। বিশেষ করে, শর্ট বলে উইকেট নিতে তাঁর জুড়ি মেলা ভার। মিরপুরে আজ পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে গড়ে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বোলিং করেছেন।
১৩ ঘণ্টা আগে