নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি হিসেবে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শেষ রাউন্ডকে পেয়েছিলেন মুশফিকুর রহিম-নাজমুল হোসেন শান্তরা। তবে বিশ্বকাপ থেকে ফেরা টেস্ট দলের ক্রিকেটাররা কেউই সেভাবে ভালো করতে পারেননি। বিপরীতে বোলাররা ছড়াচ্ছেন আলো।
হাসান মুরাদের ঘূর্ণিতে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে রাজশাহী বিভাগ। আজ দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ৯৯ রান করেছে তারা। বিশ্বকাপের পর জাতীয় লিগেও ব্যর্থ তানজিদ হাসান তামিম। প্রথম ইনিংসে করেছিলেন ১৪ রান, দ্বিতীয় ইনিংসে ফিরলেন গোল্ডেন ডাকে। শান্ত ২০ ও মুশফিক ফিরেছেন ১৬ রানে। চট্টগ্রামের বাঁহাতি স্পিনার মুরাদ নিয়েছেন ৩টি উইকেট।
এর আগে দুই মিডল অর্ডার ইরফান শুক্কুর ও শাহাদাত হোসেন দিপুর অসাধারণ ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ২৯০ রানে করেছে চট্টগ্রাম। দলের জন্য কার্যকরী দুটো ইনিংস খেললেও দুজনে ফিরেছেন সেঞ্চুরির আক্ষেপ নিয়ে। চট্টগ্রামের অধিনায়ক ইরফান ৯৯ আর দিপু ফেরেন ৮৭ রান করে।
আরেক ম্যাচে এগিয়ে থেকেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ধসে হারের আভাস দিচ্ছে বরিশাল বিভাগ। খুলনা বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে তারা করেছিল ২৩৯ রান। বিপরীতে প্রথম ইনিংসে খুলনার সংগ্রহ ২১৪ রান। ২৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৪২ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে বরিশাল। তাদের ব্যাটিং অর্ডারে একাই ধস নামিয়েছেন স্পিনার শেখ মেহেদী হাসান। ৯ ওভারে ৬ মেডেনসহ ৯ রান দিয়ে শিকার করেছেন ৪ উইকেট।
বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে রংপুর বিভাগের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে সিলেট বিভাগ। ৭৬ রানে পিছিয়ে থেকে নাসুম আহমেদ ও জাকের আলীর ফিফটিতে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২২৮ রান তুলেছে তারা। ৭১ রানে আউট হয়েছেন নাসুম। ৭৩ রানে অপরাজিত আছেন জাকের। এর আগে প্রথম ইনিংসে ১২৫ রান করেছিল সিলেট। রংপুর করেছিল ১৮১ রান।

বেশি দিন আগের কথা নয়। এইতো গত জুনেই আগুনে বোলিংয়ে কাউন্টিতে কাঁপিয়েছিলেন হাসান মাহমুদ। অসাধারণ বোলিং নৈপুণ্যে কেন্টকে জিতিয়েছিলেন এক ম্যাচ। এবার তাঁর সঙ্গে এই কেন্টেই দেখা যাবে আরেক বাংলাদেশি সৈয়দ খালেদ আহমেদকে।
৪ মিনিট আগে
২০২৬ নারী এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন। দুর্দান্ত এই শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
১ ঘণ্টা আগে
একজন ২০২০ সালে চলে গেছেন না ফেরার দেশে। অপরজন গতকাল বনে গেলেন সাবেক ফুটবলার। এই দুই বাক্য শুনে হয়তো অনেকেই ধারণা করতে পেরেছেন আর্জেন্টিনার দুই তারকা দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিকে নিয়ে বলা হচ্ছে। এবার তাঁদের নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
২ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের নিয়ে বয়ে যায় প্রশংসার বন্যা। যদিও সিরিজটা শেষ পর্যন্ত জিততে পারেনি শান্তর দল। তবে এই টেস্ট সিরিজের স্মৃতি যেন ভুলতেই পারছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জ
২ ঘণ্টা আগে