আট বছর পর বাংলাদেশ দলে ফিরেছিলেন রনি তালুকদার। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে করেছেন ২১, ৯ ও ২৪ রান। জাকির হাসানের চোটে রনির সুযোগ হলো ওয়ানডে দলেও।
বিসিবি সূত্রে জানা গেছে, সিলেটের অনুশীলনে চোট পেয়ে ছিটকে যাওয়া জাকিরের জায়গায় আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেওয়া হয়েছে রনিকে। বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পেয়েছেন জাকির। ফিট হতে প্রায় তিন সপ্তাহ সময় লেগে যেতে পারে তাঁর।
ইংল্যান্ড সিরিজ শেষেই আজ ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেছেন রনি। ফতুল্লায় মোহামেডানের হয়ে গাজী গ্রুপের বিপক্ষে করেছেন ৮০ রান। ৩৫ বছর বয়সী টপ অর্ডারের এবার ছন্দটা জাতীয় দলে কাজে লাগানোর সুযোগ। রনি কাল সকালে যোগ দেবেন দলের সঙ্গে।

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে রানের ফোয়ারা ছোটাচ্ছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে যে এক সংস্করণ ওয়ানডে খেলেন, সেই সংস্করণে সবশেষ ১০ ইনিংসের চারটিকে সেঞ্চুরিতে পরিণত করেছেন তিনি। আজ তিরুবনন্তপুরমে সিরিজের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি।
৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়া যেন ডেভিড মিলারের প্রিয় প্রতিপক্ষ। ওয়ানডে ক্যারিয়ারের সেরা দুই ইনিংসই মিলার খেলেছেন অজিদের। আজ তাঁর দুর্দান্ত সেঞ্চুরিতে এক ম্যাচ আগেই সিরিজ নিজেদের করে নিল দক্ষিণ আফ্রিকা।
৪ ঘণ্টা আগে
কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৭ ঘণ্টা আগে