শেন ওয়ার্নের মৃত্যুর পর তিন সপ্তাহ কেটে গেছে। আজ মেলবোর্নের কাছের মানুষেরা বিদায় জানিয়েছেন এই কিংবদন্তিকে। একদম কাছের বন্ধু, পরিবার ও সতীর্থরা ছিলেন প্রথম দফার শেষকৃত্য, ছিলেন তাঁর তিন সন্তান জ্যাকসন, ব্রুক ও সামার।
ওয়ার্নের বাবা-মা কিথ ও ব্রিজেট তাঁদের বড় ছেলেকে শেষবারের মতো বিদায় জানিয়েছেন। সব মিলিয়ে ৮০ জন উপস্থিত ছিলেন পারিবারিক এই আয়োজনে।
ক্রিকেটারদের মধ্যে ওয়ার্নকে বিদায় জানাতে আসেন অস্ট্রেলিয়ার তিন সাবেক অধিনায়ক মার্ক টেলর, অ্যালান বোর্ডার, মাইকেল ক্লার্ক। শেষকৃত্য উপস্থিত ছিলেন এক সময় মাঠের সবচেয়ে বড় প্রতিপক্ষ সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন।
সেইন্ট কিলদা ফুটবল ক্লাবে হওয়া এই অনুষ্ঠানে ওয়ার্নের কাছের বন্ধু ও টেলিভিশন ব্যক্তিত্ব এডি ম্যাকগুইর স্তুতিবাক্য পাঠ করেন। শেষকৃত্যে আমন্ত্রিত অতিথিদের সবাইকে সেন্ট কিলদা স্কার্ফ পরতে বলা হয়। পাশাপাশি ওয়ার্নের কফিনে দুইটি স্কার্ফ দিয়ে মুড়িয়ে দেওয়া হয়। তাঁর কফিন একটি গাড়িতে ভরে পুরো মাঠ ঘুরিয়ে আনা হয়।
ওয়ার্নের ছেলে জ্যাকসন ও মেয়ে সামার বাবার কফিনে চুমু খেয়ে কান্নায় ভেঙে পড়েন। এ সময় সেন্ট কিলদা ফুটবল ক্লাব মাঠে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেই এখন আম্পায়ারিং করতে দেখা যায় শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে। চ্যালেঞ্জ জানিয়ে তাঁর সিদ্ধান্তকে খুব কম সময়েই বদলাতে পারেন ক্রিকেটাররা। আজ রিশাদ হোসেনও হার মেনে গেলেন সৈকতের কাছে।
৪ ঘণ্টা আগে
বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে সম্প্রতি এক পোস্ট দেওয়ার পর ইমাম-উল-হক বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছেন। অনেকেই পাকিস্তানি তারকা ক্রিকেটারের বৈবাহিক জীবন নিয়ে নেতিবাচক মন্তব্য করতে থাকেন। এবার তিনি মুখ খুলেছেন। পাকিস্তানি বাঁহাতি ব্যাটারের দাবি, অনেকেই না জেনে বুঝে কথাবার্তা বলেছেন।
৫ ঘণ্টা আগে
বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। ভেন্যু স্থানান্তরের দাবি থেকে সরে না আসায় ইরান এই ফুটবল মহাযজ্ঞে অংশ নেবে কি নেবে না, তা সূতোয় ঝুলছে। ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দানিয়ালি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপের অংশগ্রহণের সম্ভাবনা ক্রমশ কমছে।
৬ ঘণ্টা আগে
ফুটবলের মাঠ রণক্ষেত্রে পরিণত হওয়ার ঘটনা নতুন কিছু নয়। দক্ষিণ আমেরিকার ফুটবলে সংঘর্ষ এত তীব্র আকার ধারণ করে যে লাল কার্ড তো দেখানো হয়ই। এমনকি বাধ্য হয়ে ম্যাচ বাতিল করা হয়। ফ্রান্সের ঘরোয়া ফুটবলেও দেখা গেছে তেমন তুলকালাম ঘটনা।
৭ ঘণ্টা আগে