লর্ডসে রেকর্ড গড়তেই যেন নেমেছেন স্টিভ স্মিথ। অ্যাশেজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন থেকেই রেকর্ড গড়ছেন তিনি। গতকাল এক রেকর্ডে ছাড়িয়ে গেলেন রিকি পন্টিংকে।
রেকর্ড গড়ার অপেক্ষা অবশ্য বাড়তেই পারত স্মিথের। গত পরশু প্রথম দিন স্টুয়ার্ট ব্রডের বলে কটবিহাইন্ড হয়েছিলেন স্মিথ। এরপর অস্ট্রেলিয়ার এই ব্যাটার রিভিউ নিলে দেখা যায়, ব্যাট ও বলের কোনো সংযোগ হয়নি। তাঁর স্কোর তখন ছিল ২৪। তারপর গতকাল দ্বিতীয় দিনে ছুঁয়েছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার। ৯২তম ওভারের চতুর্থ বলে জেমস অ্যান্ডারসনকে চার মেরে টেস্ট ক্যারিয়ারের ৩২তম সেঞ্চুরি তুলে নেন স্মিথ। ৩২ সেঞ্চুরির মধ্যে ২২ সেঞ্চুরিই তাঁর (স্মিথ) এসেছে প্রথম ইনিংসে। টেস্টের প্রথম ইনিংসে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড এখন স্মিথের। প্রথম ইনিংসে ২১ সেঞ্চুরি করে এই তালিকায় দ্বিতীয় পন্টিং।
স্মিথের রেকর্ড গড়া সেঞ্চুরিতে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৪১৬ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। এরপর ইংল্যান্ড প্রথম ইনিংসে ৪ উইকেটে ২৭৮ রানে গতকাল দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে।
টেস্টে প্রথম ইনিংসে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা পাঁচ ব্যাটার:
স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া): ২২
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া): ২১
জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা): ২০
শচীন টেন্ডুলকার (ভারত): ২০
স্টিভ ওয়াহ (অস্ট্রেলিয়া): ১৯

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২৭ মিনিট আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৩ ঘণ্টা আগে