রাজকোটে গতকাল শেষ হয়েছে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। এই টেস্টেই বিশ্রামে থাকার কথা ছিল জসপ্রীত বুমরার। তবে তিনি খেলেছেন সেই টেস্ট। এবার তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে সিরিজের চতুর্থ টেস্টে।
২৩ ফেব্রুয়ারি রাঁচিতে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্ট। এই ম্যাচে বুমরাকে বিশ্রাম দেওয়ার কথা জানা গেছে ক্রিকবাজের এক প্রতিবেদনে। ভারতীয় পেসারকে বিশ্রাম দেওয়া মূলত দলটির ওয়ার্কলোড ম্যানেজমেন্টের এক অংশ। হায়দরাবাদ, বিশাখাপত্তনম, রাজকোট—তিন টেস্ট মিলে বুমরা বোলিং করেছেন ৮০.৫ ওভার। ১৩.৬৫ বোলিং গড়ে নিয়েছেন ১৭ উইকেট। সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারী তিনি। যেখানে বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে ৯১ রানে ৯ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। টেস্ট র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষে ওঠেন কদিন আগে। চতুর্থ টেস্টের পাশাপাশি সিরিজের পঞ্চম টেস্টেও বুমরার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। শেষ টেস্টে ভারতীয় পেসারের খেলার সিদ্ধান্ত নেওয়া হবে পরে। ৭ মার্চ ধর্মশালায় শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট।
ভারতীয় দল রাজকোট ছাড়বে আগামীকাল। বুমরা সম্ভবত দলের সঙ্গে ভ্রমণ করবেন না। হয়তোবা তিনি আজ আহমেদাবাদে যাবেন। রাজকোট থেকে আহমেদাবাদ যেতে লাগে চার ঘণ্টা। অন্য কোনো ক্রিকেটারের দ্বিতীয় টেস্ট মিস করার কথা জানা যায়নি। এমনকি বুমরার বিকল্প কোন খেলোয়াড়কে টিম ম্যানেজমেন্ট নিতে চাচ্ছে, তাও অজানা।
এর আগে বিশাখাপত্তনমে সিরিজের দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয় মোহাম্মদ সিরাজকে। রাজকোটে সিরিজের তৃতীয় টেস্টের দল থেকে বাদ দেওয়া হয়েছিল মুকেশ কুমারকে। যাতে করে রঞ্জিতে মুকেশ তাঁর রাজ্য দল বাংলার হয়ে খেলতে পারেন। এছাড়া রাজকোট টেস্টের আগে দল থেকে ছিটকে যান লোকেশ রাহুল। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে আগে বিরাট কোহলি তো নেই আগে থেকেই। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারত এগিয়ে ২-১ ব্যবধানে। যেখানে গতকাল চতুর্থ দিনে শেষ হওয়া রাজকোট টেস্টে ইংল্যান্ডকে ৪৩৪ রানে হারিয়েছে ভারত। যা রানের হিসেবে টেস্টে ভারতের সর্বোচ্চ রানে জয়। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রের পয়েন্ট তালিকার দুইয়ে এখন ভারত।

কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন বি
১ সেকেন্ড আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৪ ঘণ্টা আগে