যেকোনো টেস্ট ম্যাচ জেতার অন্যতম প্রধান শর্ত প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়া। মাউন্ট মঙ্গানুইয়ে টেস্টে বাংলাদেশের তিন পেসার আর এক স্পিনার মিলে নিউজিল্যান্ডের বিপক্ষে এই কাজটা করেছেন ঠিকঠাকমতো। দেশের বাইরে পেস বোলারদের এমন সাফল্যে অধিনায়ক মুমিনুল কৃতিত্ব দিয়েছেন সাংবাদিকদেরও।
ঘরের মাঠে বাংলাদেশ বরাবরই স্পিননির্ভর দল। পেস বোলররা টেস্টে খুব বেশি সুযোগ পান না। বিষয়টি একাধিকবার এসেছে গণমাধ্যমে। কিন্তু নিউজিল্যান্ড সফরের আগে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই পেসার ইবাদত হোসেন আর খালেদ আহমেদকে খেলিয়েছিল বাংলাদেশ। স্কোয়াডে থাকা তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম চোটে থাকায় পাকিস্তান সিরিজে খেলতে পারেননি।
নিউজিল্যান্ডের পেস-সহায়ক উইকেটে অবশ্য প্রথম টেস্টে বাংলাদেশ তিন পেসার খেলিয়েছে। তাসকিন-ইবাদত-শরীফুলরা আস্থার শতভাগ প্রতিদানও দিয়েছেন। অধিনায়ক মুমিনুল এর কৃতিত্ব দিয়েছেন সাংবাদিকদের, ‘এই টেস্ট জেতার জন্য আপনাদেরও (সাংবাদিকেরা) অনেক ভূমিকা আছে। আমরা যখন দেশে পেস বোলার খেলাতাম না, এ নিয়ে আপনারা অনেক বলতেন। কেন আমরা দেশে পেস বোলার না খেলিয়ে সব সময় দেশের বাইরে খেলাই? এখন তাই দেশেও পেস বোলারদের খেলানো হচ্ছে। খেলতে খেলতে তারা পরিপক্ব হয়েছে, অনেক অভিজ্ঞ হয়েছে, যেটার ফল এখন আমরা পাচ্ছি। পেস বোলাররা ভালো করছে। এ কারণে আমর মনে হয় এটার জন্য আপনাদেরও সাধুবাদ দিতে হয়।’
এই টেস্টে পেসারদের সঙ্গে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে খেলেছেন মেহেদী হাসান মিরাজ। দেশের বাইরে স্পিনারদের উইকেট পেতে যেখানে ঘাম ছোটে, সেখানে দারুণ বোলিং করেছেন মিরাজ। সংবাদ সম্মেলনে মুমিনুলের কণ্ঠে তাই তাঁকে নিয়েও প্রশংসা ঝরেছে, ‘ও এর আগে যখন দেশের বাইরে খেলেছে, এত অভিজ্ঞ ছিল না। এখন অনেক ম্যাচ খেলার পর ও অনেক অভিজ্ঞ। দেশের বাইরে কীভাবে বল করতে হয়, কোন জায়গায় বল করতে হয়। আমাদের দেশে বল ওরকম ঘোরে না। ফিল্ড সেটআপটাও গুরুত্বপূর্ণ। ফিল্ড সেটআপ আর কোন জায়গায় বোলিং করতে হবে এটা ও এখন ভালো জানে। এ কারণে ওকেও কৃতিত্ব দেওয়া উচিত।’

লিওনেল মেসির সঙ্গে মাঠে বাক্য বিনিময়ের ঘটনায় আলোচনায় আসা পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরো এবার সৌদি আরব ও কুয়েতের ম্যাচ পরিচালনা করবেন। গালফ ২৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের দায়িত্ব পেয়েছেন তিনি।
৭ মিনিট আগে
এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে হংকং কিংবা ওমানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষের চেয়ে লিটন দাসের দলের সামনে প্রধান চ্যালেঞ্জ উইকেট। আগে কখনো না খেলায় জাপানের উইকেট সম্পর্কে বাংলাদেশের অভিজ্ঞতা শূন্যের কোঠায়।
৩৮ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই আর চালিয়ে যেতে পারলেন না মার্ক উড। দীর্ঘদিনের লড়াই শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন এই পেসার। ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে ২৫৩ উইকেট নিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে
অপেক্ষাটা ছিল দীর্ঘ। ১৯৮৬ সালের পর এশিয়ান গেমসে বাংলাদেশের কোনো ব্যক্তিগত ইভেন্টে আর পদক আসেনি। চার দশকের সেই অপেক্ষা এবার ঘুচল উশুতে। ৫২ কেজি ওজন শ্রেণিতে জিন্নাত আক্তারের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে অন্তত ব্রোঞ্জ পদকও নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
৪ ঘণ্টা আগে