
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) কদিন আগে মাঠেই অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তামিম ইকবাল। বিকেএসপির ৩ নম্বর মাঠে আজ অনেকটা একই রকম ঘটনা ঘটেছে।মোহামেডান স্পোর্টিং ক্লাব ও অগ্রণী ব্যাংকের ম্যাচের আম্পায়ার গাজী সোহেল টসের পর অসুস্থ হয়ে পড়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, টসের পর আম্পায়ার গাজী সোহেল অসুস্থ বোধ করছিলেন। তিনি তখন ঘুমানোর চেষ্টা করেন। কিন্তু ঘুমাতে পারেননি। মাথা ঘুরছিল বলে জানান। পরে ম্যাচ রেফারি দেবব্রত পালের পরামর্শে অ্যাম্বুলেন্সে করে তাঁকে নিয়ে যাওয়া হয় বিকেএসপির মেডিকেল সেন্টারে।
বিকেএসপির মেডিকেল সেন্টারের চিকিৎসক ডাক্তার সামির উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা যতটুকু তাঁর সঙ্গে কথা বলে জানতে পেরেছি, রাতে ঘুম কম হয়েছে। এজন্যই মূলত তাঁর শরীর দুর্বল। অসুস্থতার সূত্রপাত সেখান থেকেই হতে পারে। ব্লাড প্রেশার ঠিকই আছে, তবে হার্টরেট বেশি। এখন উনি ঘুমাচ্ছেন। আধা ঘণ্টা হয়েছে তিনি পর্যবেক্ষণে আছেন। আর আধা ঘণ্টা পর তাঁকে আমরা ছেড়ে দেব। তিনি স্বাভাবিক হয়ে উঠছেন।’
গাজী সোহেল অসুস্থ হওয়ায় তাঁর বদলি হিসেবে আম্পায়ারিং করছেন চতুর্থ আম্পায়ার শারফুদ্দিন আহমেদ। এ ছাড়া আছেন হাবিবুর রহমান।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৯ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১০ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১১ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১২ ঘণ্টা আগে