সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে পাকিস্তানকে গতকাল বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে জিততেই হতো। দুর্দান্ত এক জয়ে সেমির আশা টিকিয়ে রেখেছে পাকিস্তান। এমন দুর্দান্ত জয়ের দিনও বাবর আজমের দলকে শুনতে হলো দুঃসংবাদ।
নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পর পাকিস্তানকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। কিউইদের বিপক্ষে নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার কম করেছিল বাবরের দল। ধীর গতির ওভারের শাস্তি সংক্রান্ত আইসিসির খেলোয়াড়দের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুসারে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম করার জন্য খেলোয়াড়দের পাঁচ শতাংশ জরিমানা করা হবে। আইসিসির এলিট প্যানেলের রেফারি রিচি রিচার্ডসন পাকিস্তান দলকে এই শাস্তি দিয়েছেন। মাঠের আম্পায়ার পল উইলসন, রিচার্ড কেটেলবোরো, তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ, চতুর্থ আম্পায়ার জোয়েল উইলসন বাবরের দলকে এমন অভিযোগে অভিযুক্ত করেছেন। পাকিস্তান অধিনায়ক বাবর দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
বেঙ্গালুরুতে টস জিতে গতকাল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৪০১ রান করেছে নিউজিল্যান্ড। রান তাড়া করতে থাকা পাকিস্তানের ইনিংসে বৃষ্টি দুইবার বাগড়া দিয়েছিল। শেষ পর্যন্ত ২৫.৩ ওভারে ১ উইকেটে পাকিস্তান ২০০ রান করার পর খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টি আইনে ২১ রানে ম্যাচ জিতে যায় বাবরের দল। ৮ ম্যাচে ৪টি করে জয় ও পরাজয়ে পাকিস্তানের পয়েন্ট এখন ৮। + ০.০৩৬ রানরেট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে রয়েছে পাকিস্তান। ১১ নভেম্বর কলকাতায় নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান জিতলে হবে ১০ পয়েন্ট। সেমিফাইনালে উঠতে বাবরের দলকে নির্ভর করতে হবে অনেক সমীকরণের ওপর।
এবারের বিশ্বকাপে এর আগেও আরেকবার জরিমানা গুনেছিল পাকিস্তান দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ ফির ২০ শতাংম জরিমানা গুনতে হয়েছিল বাবরের দলকে। চেন্নাইতে গত ২৭ অক্টোবর নির্ধারিত সময়ের চেয়ে ৪ ওভার কম করেছিল পাকিস্তান।

সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতিতেও এই টুর্নামেন্ট বাড়তি গুরুত্ব পাচ্ছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ কাজে লাগিয়ে নিজেদের আন্তর্জাতিক পর্যায়ের প্রস্তুতি ঝালিয়ে নিতে পারবে বাংলাদেশ।
৪ মিনিট আগে
গত ২০ আগস্ট ফিলাডেলফিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের শেষ দিকে সুলিভানের মাথার পেছনে চড় মারেন মেসি। বল খেলার পর সুলিভান তাঁকে কনুই দিয়ে আঘাত করেছেন—এমন অভিযোগ করতে গিয়ে ওই ঘটনার সূত্রপাত। মেসির চড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান সুলিভান। পরে রেফারি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
২ ঘণ্টা আগে
চোটের কারণে প্রথম টেস্টের দলে না থাকায় সতীর্থদের সঙ্গে অস্ট্রেলিয়ার বিমানে চড়া হয়নি শরীফুল ইসলামের। ফিটনেস টেস্টে পাস করার পর একা পাড়ি দেন ক্যাঙ্গারুদের দেশে। দ্বিতীয় টেস্টের একাদশে সুযোগ পেয়েই করলেন টেস্ট ক্যারিয়ারে নিজের সেরা বোলিং।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ১০১ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। ৬৪ রানে অলআউটের পর অজিদেরও বেশ চাপে রেখেছে অতিথিরা। প্রথম দিনের খেলা শেষে ১৬৫ রানে ৮ উইকেট তুলে নিয়েছে তারা। এর মধ্যে ছয়টাই নিয়েছেন শরীফুল ইসলাম। মূলত এই বাঁহাতি পেসারের ক্যারিয়ার সেরা বোলিংয়েই আশা বেঁচে আছে বা
৩ ঘণ্টা আগে