
ম্যাকাই টেস্টে বাংলাদেশের ভরাডুবি হলেও নাজমুল হোসেন শান্ত-হাসান মাহমুদরা বেশ প্রশংসিত হয়েছেন। অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং-মার্ক ওয়াহ-ইয়ান চ্যাপেলরা বরং তাঁদের অনুজদের পারফরম্যান্সে ক্ষুব্ধ। প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ড্র করা শান্তদের প্রশংসায় ভাসিয়েছেন স্টিভ ওয়াহ।
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে প্রথমবার টেস্ট খেলতে নেমেই কাঁপিয়ে দিয়েছেন হাসান-মেহেদী হাসান মিরাজরা। ডারউইনে বাংলাদেশের ৯ উইকেটের জয়ে হাসান হয়েছেন ম্যাচসেরা। সেই টেস্টে নিয়েছেন ৯ উইকেট। যার মধ্যে প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন তিনি। মিরাজ সেই টেস্টে ফিফটির পাশাপাশি শিকার করেছেন ৫ উইকেট। আর শরীফুল ইসলাম ম্যাকাই টেস্টে সুযোগ পেয়ে ৭ উইকেট নিয়ে বিদেশের মাঠে বাংলাদেশের সেরা বোলিংয়ের কীর্তি গড়েছেন তিনি।
‘দ্য টেলিগ্রাফে’ গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘ আলোচনা করেন স্টিভ ওয়াহ। উল্লেখ করেছেন ডারউইনে বাংলাদেশের ৯ উইকেটের ঐতিহাসিক জয়ের কথাও। অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি বলেন, ‘এটা আসলেই অবাক করার মতো। এটাই সম্ভবত আমাদের সবচেয়ে বড় সতর্কবার্তা ছিল। বাংলাদেশের পারফরম্যান্স ছিল দারুণ। দারুণ লেগেছে।’
ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা টি-টোয়েন্টি লিগ খেলতে পাখির চোখ করে থাকেন অনেকেই। বিশেষ করে, আইপিএলে আগ্রহ থাকে অনেক ক্রিকেটারেরই। খেলোয়াড়দের পাশাপাশি ধনকুবেররাও এই টুর্নামেন্টে বিনিয়োগ করতে উন্মুখ হয়ে থাকেন। অল্প সময়ে কোটি কোটি টাকা উপার্জন করা যায় বলে ক্রিকেটাররা এই টি-টোয়েন্টির দিকেই বেশি ঝুঁকছেন। বাস্তবতা মেনে নিয়ে স্টিভ বলেন, ‘টি-টোয়েন্টিতে অনেক অর্থ রয়েছে। ক্রিকেটাররা এই টুর্নামেন্ট খেলেই ক্রিকেটাররা এখন উপার্জন করে।’
চার-ছক্কার ধুন্ধুমার ক্রিকেট দেখতে দর্শকদেরও টি-টোয়েন্টি নিয়ে আগ্রহ অনেক বেড়েছে।ওয়ানডের একটা ইনিংস (৫০ ওভার) শেষ হতে যেখানে লেগে যায় সাড়ে তিন ঘণ্টা, সেই একই সময়ে একটা টি-টোয়েন্টি ম্যাচ শেষ হয়ে যায়। তবে স্টিভের মতে ক্রিকেট শিখতে হলে টেস্টের কোনো বিকল্প নেই। ‘দ্য টেলিগ্রাফ’কে দেওয়া সাক্ষাৎকারে ১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া অধিনায়ক বলেন, ‘টি-টোয়েন্টিতে তো মূল বিষয়ই হলো চার-ছক্কা মারা। তবে ক্রিকেটে আপনি কতটা দক্ষ, সেটা বুঝতে অবশ্যই টেস্ট খেলুন। যদি অনেক অর্থ উপার্জন করে পরিবারের দেখাশোনা করতে চান, তাহলে টি-টোয়েন্টি খেলুন। তবে টেস্ট খেলাটা নিশ্চিত করতে হবে।’
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট দিয়ে অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ করে ম্যাকাই। তবে এই ভেন্যুতে অনুষ্ঠিত প্রথম টেস্ট শেষ হয়েছে দেড় দিনে। ৭৫০ বলের লড়াইয়ে বাংলাদেশকে ইনিংস ও ৫১ রানে হারিয়ে সিরিজ ১-১ সমতায় ড্র করে অজিরা। ম্যাকাই টেস্ট দ্রুত শেষ হওয়ায় অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমেও সমালোচনা হয়েছে। সুনীল গাভাস্কার রীতিমতো ধুয়ে দিয়েছেন অস্ট্রেলিয়াকে।
ম্যাকাইতে ভরাডুবির পরও ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপে আগের মতোই চার নম্বরে রয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার কাছে হারের পর শান্তর দলের সফলতার হার এখন ৫৫.৫৬ শতাংশ। ৬ ম্যাচে ৩ জয়, ২ হার ও ১ ড্রয়ে বাংলাদেশের পয়েন্ট ৪০। অস্ট্রেলিয়া সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তানজিদ হাসান তামিম, মুশফিক, সৈয়দ খালেদ আহমেদরা।

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে আজ রাতে উজবেকিস্তানের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। তার আগে বাফুফে ভবনে সংবাদ সম্মেলন হলো প্রধান কোচ জেরার্ড জোন্স ছাড়াই। ছিলেন না কোনো খেলোয়াড়ও। কোচের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠলেও বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু জানিয়েছেন, জেরার্ড দলের সঙ
১ ঘণ্টা আগে
কুয়ালালামপুরে অনুষ্ঠিত ড্রয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে ‘সি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া, ভুটান ও ম্যাকাও।
৩ ঘণ্টা আগে
ব্রাইডন কার্স ইস্যুতে তোলপাড় ইংল্যান্ডের ক্রিকেট। মাঠের চেয়ে মাঠের বাইরে এমন ঘটনা বেশি হওয়ায় যেমন বিব্রত ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি), পাশাপাশি জো রুট-মাইকেল ভনের মতো তারকা ক্রিকেটাররাও বিরক্ত। এবার কার্সের নাইটক্লাব-কাণ্ড নিল ভিন্ন মোড়। ডার্বিশায়ার পুলিশ জানিয়েছে এক চাঞ্চল্যকর
৩ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে গিয়ে বাংলাদেশের শুরুটা ঐতিহাসিক হলেও শেষটা সেভাবে হয়নি। ম্যাকাইতে দ্বিতীয় টেস্টে ভরাডুবি হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের। সদ্য সমাপ্ত সিরিজ থেকে শিখে এখন সামনে এগোনোর পরিকল্পনা করছে শান্তর দল।
৪ ঘণ্টা আগে