ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষব পন্ত করোনা আক্রান্ত হয়েছেন। আট দিন আগেও পন্ত করোনা টেস্ট করিয়েছিলেন তবে তখন নেগেটিভ এসেছিল। এখন পজেটিভ আসায় তিনি দলের সঙ্গে ডারহামে আর যেতে পারবেন না। এমনকি টিম হোটেল কিংবা লন্ডনে বন্ধুর বাসাতেও অবস্থান করতে পারবেন না পন্ত।
সম্প্রতি পন্তকে ওয়েম্বলি স্টেডিয়ামে বন্ধুদের সঙ্গে দেখা গিয়েছিল। ইউরোর নক আউট পর্বের ইংল্যান্ড-জার্মানির ম্যাচ গ্যালারিতে বসে উপভোগ করেছি্লেন তিনি। গ্যালারিতে বন্ধুদের সঙ্গে সেলফি তুলে সেদিন নিজের টুইটারে পোস্ট করেছিলেন পন্ত।
আগামী ২০ জুলাই ডারহামে কাউন্টি চ্যাম্পিয়নশিপের বিপক্ষে তিন দিনের একটি গা গরমের ম্যাচ আছে ভারতের। পন্ত এখন আর সেটি খেলতে পারবেন না। চার আগস্ট থেকে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু। পন্তের করোনা আক্রান্তের বিষয়টি তাই প্রভাব ফেলতে পারে ভারতীয় দলে।
গত জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ইংল্যান্ড এসেছিল ভারত। এরপর ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ থাকায় ভারতীয় দল ইংল্যান্ডেই অবস্থান করছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল), বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)—সব জায়গাতেই গতির ঝড়ে ব্যাটারদের কাবু করতে ওস্তাদ। বিশেষ করে, শর্ট বলে উইকেট নিতে তাঁর জুড়ি মেলা ভার। মিরপুরে আজ পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে গড়ে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বোলিং করেছেন।
১১ ঘণ্টা আগে
তিন মাস পেছাল মেয়েদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এপ্রিলের শুরুতে হওয়ার কথা থাকলেও জুলাই মাসে হবে এই টুর্নামেন্ট। প্রথমবারের মতো হতে যাওয়া মেয়েদের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নতুন দিনক্ষণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ জানিয়েছে।
১২ ঘণ্টা আগে
টেস্টে যতটা নিয়মিত, সীমিত ওভারের ক্রিকেটে তেমন একটা নিয়মিত নন নাহিদ রানা। আজ মিরপুর শেরেবাংলায় পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের আগে খেলেছিলেন কেবল ৫ ওয়ানডে। প্রত্যেক ম্যাচে গড়ে একটি করে উইকেট ছিল তাঁর ঝুলিতে। আজ তিনি এক ম্যাচেই ৫ উইকেট নিয়ে গড়েছেন নতুন এক রেকর্ড। তাঁর প্রশংসায় পঞ্চমুখ
১৩ ঘণ্টা আগে
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে তেহরান। আজ বুধবার ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনিয়ামালি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
১৪ ঘণ্টা আগে