
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব গ্রহণের পর আট মাস পার করেছেন ফারুক আহমেদ। এ সময়ের মধ্যেই নানা বিতর্কে নাম এসে গেছে তাঁর। বোর্ডের স্থায়ী আমানত (এফডিআর) কয়েকটি ব্যাংকে স্থানান্তর, সংযুক্ত আরব আমিরাতে ‘গোল্ডেন ভিসা’ সুবিধায় ব্যবসা পরিচালনা, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একটি তথাকথিত ‘ফ্যাসিস্ট রেজিমে’র সঙ্গে সভাপতির সম্পর্কের অভিযোগে নানা আলোচনা-সমালোচনা হচ্ছে চারদিকে।
আজ শুক্রবার মিরপুরে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের ফাইনাল উপলক্ষে আয়োজিত একটি প্রীতি ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন বিসিবি সভাপতি। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সব অভিযোগ নাকচ করে দেন তিনি। ফারুক বলেন, ‘এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন ও মিথ্যা। যদি আমার ওই তথাকথিত ফ্যাসিস্ট রেজিমের সঙ্গে কোনো সম্পর্ক থাকত, তাহলে আজ আপনাদের সামনে দাঁড়াতে পারতাম না। আমি তো বর্তমান সরকারের আমলেই বিসিবির দায়িত্ব নিয়েছি। যারা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, তাদের প্রতি অনুরোধ, এ ধরনের ভিত্তিহীন অভিযোগ থেকে বিরত থাকুন।’
দায়িত্ব নেওয়ার পর থেকে নানাভাবে সমালোচিত হচ্ছেন ফারুক। তবে এই বিতর্কের জন্য কাকে দায়ী করা যায়, সেটা তাঁর কাছে অস্পষ্ট। এ নিয়ে সংবাদমাধ্যমের এক প্রশ্নে ফারুক বলেন, ‘বিসিবি সভাপতির পদ নিয়ে অনেকের আগ্রহ থাকাটাই স্বাভাবিক। অনেক সময় বাইরের প্রভাবে ভালো কাজগুলো চোখে পড়ে না। খারাপ কাজই বেশি আলোচিত হয়। আমাদের উচিত, ভালো কাজের প্রশংসা করা, আর খারাপের সমালোচনা করা। এটিই স্বাভাবিক প্রক্রিয়া। গণমাধ্যম যদি নিরপেক্ষভাবে সত্যটা তুলে ধরে, তাহলে আমরা অপ্রয়োজনীয় সমালোচনা থেকে রেহাই পেতে পারি। আমি এমন একজন মানুষ, যাকে নিয়ে গঠনমূলক সমালোচনা করলে তা গ্রহণ করি। কিন্তু কিছু সমালোচনা থাকে, যেগুলোর কোনো দরকার নেই, এতে শুধু মনোযোগে বিঘ্ন ঘটে। আমার প্রধান দায়িত্ব বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়া। যেসব জায়গায় ঘাটতি আছে, সেগুলো চিহ্নিত করে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছি।’
ভারতের বিপক্ষে আগস্টের শেষ দুই সপ্তাহে অনুষ্ঠেয় হোম সিরিজ নিয়েও কথা বলেন বিসিবি সভাপতি। ভারতীয় দলের বাংলাদেশ সফরের পাশে এখনো যে কোনো প্রশ্নচিহ্ন বসেনি, সেটি দাবি বিসিবি সভাপতির, ‘এ মুহূর্তে ভারতের পক্ষ থেকে সিরিজ নিয়ে সুনির্দিষ্ট কিছু জানানো হয়নি। তবে একটি ভারতীয় সংবাদমাধ্যমে আমরা খবর দেখেছি। যত দূর জানি, ভারত সফরের ব্যাপারে সম্মতি দিয়েছে এবং একটি সম্ভাব্য সূচিও আমাদের হাতে এসেছে। আইসিসির সভায় আমি দুবার অংশ নিয়েছি। প্রথমবার বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহর সঙ্গে সরাসরি কথা বলেছি ও অনুরোধ করেছি। পরে যখন তিনি আইসিসির চেয়ারম্যান হলেন, তখনো আলোচনা করেছি। আমার ধারণা, তাঁদের ইতিবাচক মনোভাব থেকেই আমরা একটি সূচি পেয়েছি। এখনো বিশ্বাস করি, এই সিরিজ নির্ধারিত সময়েই মাঠে গড়াবে। বাকিটা সময় বলে দেবে।’

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৪ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৫ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৬ ঘণ্টা আগে