বাংলাদেশকে যে কতবার খাদের কিনারা থেকে টেনে তুলেছেন মুশফিকুর রহিম, তার ইয়ত্তা নেই। দলকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করতেও মুশফিকের জুড়ি মেলা ভার। সে কারণেই তাঁর নামটাই হয়ে গেছে ‘মিস্টার ডিপেন্ডেবল’।
ভরসার প্রতীক মুশফিক গতকালই লিটন দাসকে নিয়ে মহাকাব্যিক জুটি গড়ে রেকর্ড বইয়ে ঝড় তুলেছেন। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে সাদা পোশাকে পূরণ করেছেন ৫ হাজার রান। আজ আরও দুটি মাইলফলক স্পর্শ করে সবাইকে ছাড়িয়ে গেছেন তিনি।
মুশফিকের ভেলায় চড়ে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছে ৩৬৫ রানে। ৩৫ বছর বয়সী তারকা অপরাজিত ছিলেন ১৭৫ রানে। ম্যারাথন ইনিংসটি খেলার পথে একটি জায়গায় ছাড়িয়ে গেছেন বন্ধুপ্রতিম সতীর্থ তামিম ইকবালকে।
বাংলাদেশে এখন সবচেয়ে বেশি আন্তর্জাতিক রান মুশফিকের। তাঁর সংগ্রহ ৭০৭০। তামিম এখন পর্যন্ত করেছেন ৭০৬৩।
১১৫ রানে অপরাজিত থেকে গতকাল ‘রাত্রিযাপন’ করেছেন মুশফিক। তামিমকে টপকে যেতে হলে আজ করতে হতো আরও ৫৪। দেশের সবচেয়ে অভিজ্ঞ কিপার-ব্যাটার করেছেন প্রয়োজনের চেয়ে ৬ রান বেশি। এই মাইলফলক গড়তে তামিমের চেয়ে ২৮ বার বেশি ব্যাটিংয়ে নামতে হয়েছে তাঁকে। মুশফিক-তামিমের পরের দুটি স্থান সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের।
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা-সম্পর্কিত সবশেষ সংবাদ পেতে - এখানে ক্লিক করুন
মুশফিক আরেকটি জায়গায় নিজেকেই ছাড়িয়ে গেছেন। সঙ্গে রেকর্ডও গড়েছেন। টেস্টে ঘরের মাঠে বাংলাদেশিদের মধ্যে আগে থেকেই সবচেয়ে বেশি রানের মালিক ছিলেন। এবার প্রথম বাংলাদেশি হিসেবে ছুঁয়েছেন ৩ হাজার রানের মাইলফলক। ৮৩ ইনিংসে মুশফিকের সংগ্রহ ৩০২২ রান। এখানেও তাঁর পেছনে তামিম। মুশফিকের চেয়ে ৯ ইনিংস কম খেলে ২৬৯ রান কম করেছেন দেশসেরা ওপেনার।
মুশফিকুর রহিম সম্পর্কিত পড়ুন:

আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে আলোচনা-সমালোচনার তো শেষ নেই। লিওনেল স্কালোনির দলের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের চেয়ে বরং রেফারিং নিয়ে প্রশ্ন তোলেন মিসরের কোচ হোসাম হাসান এবং তারকা ফরোয়ার্ড মোস্তফা জিকো। এবার আফ্রিকা মহাদেশের দলটির কোচ-ফরোয়ার্ডের বিপক্ষে ব্যবস্থা নিচ্ছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
২৬ মিনিট আগে
রানের ফোয়ারা ছুটছে জো রুটের ব্যাটে। একের পর এক রেকর্ড গড়ছেন ইংল্যান্ডের এই ব্যাটার। হেডিংলিতে গতকাল ফিফটি করে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পাশে বসলেন রুট।
১ ঘণ্টা আগে
আড়াই মাসের ব্যবধানে বদলে গেল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) রায়। জুনে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামকে দেওয়া হয়েছিল ডিমেরিট পয়েন্ট। গতকাল পাকিস্তানের এই স্টেডিয়ামের ওপর থেকে তুলে নেওয়া হলো এই ডিমেরিট পয়েন্ট। এই নিয়ে দ্বিতীয়বার পাকিস্তানের পক্ষে রায় দিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
সচরাচর যেমনটা দেখা যায়, পরিস্থিতি এখন ঠিক তাঁর উল্টো। ডারউইনে হেরে টেস্ট সিরিজ বাঁচাতে মরিয়া অস্ট্রেলিয়া। আর পরশু সকাল ৬টায় ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্ট শুরুর আগে সিরিজ জয়ের স্বপ্ন বাংলাদেশের।
২ ঘণ্টা আগে