আন্তর্জাতিক ক্রিকেটে সৌম্য সরকার কাটিয়ে দিয়েছেন ৯ বছরেরও বেশি সময়। শুরু থেকেই যদি তিনি ধারাবাহিকভাবে পারফর্ম করতেন, তাহলে বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটারদের একজন হওয়ার সম্ভাবনা ছিল। তবে এই সময় তাঁকে অনেক চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। বাংলাদেশ জাতীয় দলে তিনি এই আছেন, তো এই নেই এমন অবস্থা। সমালোচনা তো তাঁর নিত্যসঙ্গী।
যতই আসা-যাওয়ার মধ্যে থাকুক, বড় কোনো সিরিজের আগে সুযোগ তিনি ঠিকই পেয়েছেন। তবে সেই সুযোগটুকু পারছিলেন না কাজে লাগাতে। আন্তর্জাতিক ক্রিকেটে সৌম্যর সর্বশেষ তিন ম্যাচ ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে। যার মধ্যে মিরপুরে বিশ্বকাপের আগে মেরেছিলেন ডাক। এরপর ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে নিউজিল্যান্ড সফরের প্রথম ওয়ানডেতেও রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন। একই সঙ্গে তিনি নাম লিখিয়েছেন বিব্রতকর রেকর্ডে।
একের পর এক হতাশাজনক পারফরম্যান্সে তাঁকে নিয়ে সমালোচনা, ট্রল চলছিল সমানতালে। সবকিছুর জবাব দিতেই যেন বেছে নিলেন নেলসনের স্যাক্সটন ওভালকে। নিউজিল্যান্ডের বিপক্ষে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৫১ বলে ২২ চার ও ২ ছক্কায় ১৬৯ রানের দুর্দান্ত এক ইনিংস। পাঁচ বছর পর ওয়ানডেতে সেঞ্চুরি করে ভেঙেচূড়ে দিয়েছেন রেকর্ড বইয়ের পাতা। শচীন টেন্ডুলকারকে টপকে নিউজিল্যান্ডের মাঠে ওয়ানডেতে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়লেন সৌম্য। বাংলাদেশ ম্যাচ হারলেও সৌম্যকেই দেওয়া হয়েছে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। ম্যাচ শেষে সংবাদসম্মেলনে বাংলাদেশের বাঁহাতি ব্যাটার বলেন, ‘ক্রিকেটাররা তো প্রতিদিন ভালো খেলবে না। আপনি যখন একটা মানুষ প্রতিদিন ভালো খাবার আশা করেন না। আমরা ক্রিকেটাররাও প্রতিদিন ভালো খেলা আশা করি না। ক্রিকেটাররা হাসার থেকে বেশি কাঁদি। কারণ আমরা একটা পূর্ণ সিরিজ খেললে কেউ হয়তোবা একটা দুইটা ম্যাচ ভালো খেলব, বাকিটা খারাপ খেলবে। কিন্তু সেটা নিয়েই যদি আমরা পড়ে থাকি, তাহলে নিজেরাই পিছিয়ে যাব।’
নিয়মিত সমালোচনা হলেও সৌম্য সেগুলো নিয়ে খুব একটা ভাবছেন না। তিনি বলেন, ‘আমি তো খেলোয়াড়। আমাকে তো খেলতেই হবে। ভালো করলে হয়তো ভালোটা লিখবেন। খারাপ করলে হয়তো খারাপটা নিয়ে লিখবেন। এটা আপনাদের কাজ। আমার কাজ খেলা। সেগুলো নিয়ে সেভাবে তেমন একটা ভাবা হয়নি। ভাবলে হয়তোবা নিজের ওপরই বেশি চাপ আসত। নিজের ওপর নেতিবাচকতা বেশি আসত। আমি শুধু নিজের ওপর বিশ্বাস রেখেছিলাম।’

২৩ বছর পর বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ নিয়ে অস্ট্রেলিয়ার কেমন আয়োজন, সেটা বিমানবন্দরে নেমেই নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা বিমানবন্দরে দেখেছিলেন। বড় পোস্টারে প্রথম টেস্টের সময়সূচি, ভেন্যু উল্লেখ করা ছিল। এবার প্রস্তুতি ম্যাচ নিয়েও যে কী পরিমাণ রোমাঞ্চিত অস্ট্রেলিয়া, সেটা সামাজিক মাধ্যমে এক প
১ ঘণ্টা আগে
জিতলেই সরাসরি ফাইনালের টিকিট—আজ কলম্বোর প্রেমাদাসায় জাফনা কিংস-গল গ্যালান্টস প্রথম কোয়ালিফায়ারের সমীকরণটা ছিল এমনই। তাওহীদ হৃদয় জ্বলে উঠলেন প্রয়োজনের সময়ই। ঝোড়ো ইনিংসে জাফনা কিংসকে তুললেন ফাইনালে। জাফনার এই আনন্দে শামিল হয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানও, যাঁর কাছ থেকে ম্যাচের মাঝে ট
২ ঘণ্টা আগে
কদিন আগেই লঙ্কা প্রিমিয়ার লিগে ৮ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলে জাফনা কিংসের জয়ে অবদান রেখেছিলেন তাওহীদ হৃদয়। তাঁর সেই একটা ছক্কায় ক্যাচ ধরে এক দর্শক জিতেছিলেন লাখ টাকার পুরস্কার। আজ প্রথম কোয়ালিফায়ারেও তাণ্ডব চালালেন হৃদয়। জাফনা কিংস সরাসরি উঠে গেল ফাইনালে।
৩ ঘণ্টা আগে
১৪ জুন মিরপুরে বাঁ পায়ের মাংসপেশিতে চোটে পড়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে আর খেলাই হয়নি লিটন দাসের। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলেও শুরুতে তাঁর নাম ছিল না। শেষ মুহূর্তে তাঁকে যুক্ত করা হয়েছে নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমদের সঙ্গে। এবার জানা গেল লিটন দাসের কী অবস্থা।
৪ ঘণ্টা আগে