
চট্টগ্রাম টেস্টে ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে জিম্বাবুয়ে। কিন্তু ব্যাটিংয়ে নেমেই তাইজুল ইসলাম-নাঈম হাসানদের ঘূর্ণি জাদুতে কাঁপাকাঁপি অবস্থা তাদের। ২২ রানেই হারিয়েছে ৩ উইকেট। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল এরই মধ্যে শিকার করেছেন ২ উইকেট। নাঈম নিয়েছেন একটি।
জিম্বাবুয়ের ছন্দে থাকা তিন ব্যাটারই ফিরেছেন দ্রুত। ব্রায়ান বেনেট প্রথম টেস্টে দুই ইনিংসেই পেয়েছিলেন ফিফটি। দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে ফিরেছেন ৬ রানে। প্রথম ইনিংসে ফিফটি করা নিক ওয়েলচ ফিরলেন রানের খাতা খোলার আগেই। শন উইলিয়ামস জিম্বাবুয়েকে টেনেছেন দুই টেস্টেই। তবে দ্বিতীয় ইনিংসে আজ ফিরলেন ৭ রানে। প্রথম ইনিংসে দলের সর্বোচ্চ ইনিংস খেলেছিলেন তিনি।
এ প্রতিবেদন পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৩ উইকেটে ৪৫ রান। ওপেনার বেন কারান ২১ ও অধিনায়ক ক্রেইগ আরভিন ১৪ রানে ব্যাটিং করছেন।
তার আগে বাংলাদেশে প্রথম ইনিংস থেমেছে ৪৪৪ রানে। ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিং নামে আজ স্বাগতিকেরা। লেজের ব্যাটারদের নিয়ে মেহেদী হাসান মিরাজ চালিয়ে গেছেন দারুণ লড়াই। তাঁর দ্বিতীয় টেস্টে সেঞ্চুরির সৌজন্যে বাংলাদেশ পৌঁছে যায় সাড়ে চার শর কাছে। ১০৪ রান এসেছে মিরাজের ব্যাট থেকে। তাঁকে দারুণ সঙ্গ দিয়েছেন তাইজুল ইসলাম (২০) ও তানজিম হাসান সাকিব (৪১)।

মোসেঙ্গো-ওম্বা বলেন, ‘মানুষ তাদের সব সমস্যা ভুলে লেপার্ডসদের পেছনে ছুটছে। কঙ্গো থেকে আসা মানেই ইবোলা নয়। কঙ্গো বিশাল একটি দেশ এবং আমরা এই রোগের সঙ্গে অনেকবার লড়েছি। বিশ্বের ভয় পাওয়ার কিছু নেই।’
৪ ঘণ্টা আগে
ঐতিহাসিক সিরিজ জয়ের পর বোলারদের র্যাঙ্কিংয়েও লেগেছে পরিবর্তনের হাওয়া। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম দুই ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১১ নম্বরে উঠে এসেছেন। ক্যারিয়ারসেরা ৭৩২ রেটিং পয়েন্টে ওঠা বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম এগিয়েছেন দুই ধাপ। এর আগে তাঁর সর্বোচ্চ
৫ ঘণ্টা আগে
পঞ্চম বিশ্বকাপের দোরগোড়ায় দাঁড়িয়ে তিনি বলেন, ‘আমি যা কিছু শিখেছি তা দলের মাঝে বিলিয়ে দিতে চাই যাতে আমরা শিরোপা জিততে পারি। গতবার আমি অত্যন্ত আবেগ ও উদ্দীপনা নিয়ে খেলেছিলাম, তবে এবার আমার ভেতরের জেদ ও চেতনা আরও তীব্র। আশা করি এক রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য সবাই প্রস্তুত।’
৫ ঘণ্টা আগে
মেডিকেল পরীক্ষার পর আজ বিকেল ৫টায় শুরু হবে ব্রাজিলের প্রথম অনুশীলন। দলের মূল খেলোয়াড়দের পাশাপাশি স্থানীয় ক্লাবগুলোর যুব দলের তিন তরুণ—ফ্লেমেঙ্গোর গোলরক্ষক লিও নানেত্তি, বোতাফোগোর ফেলিপে সুজা এবং ভাস্কোর ব্রুনো রিবেইরো এই ক্যাম্পে যুক্ত হচ্ছেন। লিও নানেত্তি বিশ্বকাপ জুড়েই দলের সঙ্গে অনুশীলনে থাকবেন।
৮ ঘণ্টা আগে