
ডারউইন টেস্টে বাংলাদেশ জিতেছে দাপটের সঙ্গেই। টানা সাড়ে তিন দিন আধিপত্য দেখিয়ে ৯ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে সফরকারীরা। এই জয়কে যেকোনো ফরম্যাটেই বাংলাদেশের সবচেয়ে বড় জয় বলে মনে করছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
১ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার দেওয়ার ৫৭ রানের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। সাড়ে তিন দিনের ১১ সেশনের সবকটিতেই ছড়ি ঘুরিয়েছে অতিথিরা। একে তো অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়, তার ওপর পুরো সময়টাতেই দাপুটে পারফরম্যান্স—শান্তর কাছে তাই এই জয়টা একটু বিশেষ কিছুই।
দলগত পারফরম্যান্সেই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে তাই সতীর্থদের প্রশংসায় ভাসালেন শান্ত। তিনি বলেন, ‘এখন পর্যন্ত যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়। সামনে আমরা বিশেষ কিছু করতে চাই। খুবই খুশি এবং নিজের পাশাপাশি ছেলেদের পারফরম্যান্স নিয়ে গর্বিত। আমরা অনেক পরিশ্রম করেছি।’
ডারউইনে অস্ট্রেলিয়ার ২০ উইকেটের ১৪টাই নেন পেসাররা। পেসারদের এমন নজরকাড়া উন্নতিতে বেজায় খুশি শান্ত, ‘টেস্ট ক্রিকেটে বাংলাদেশের জন্য এটাই সবচেয়ে বড় পরিবর্তন (পেসারদের মানসিকতায় পরিবর্তন)। পাঁচ বছর আগেও পেসাররা টেস্ট খেলতে চাইত না। কিন্তু এখন আমরা অনেক টেস্ট ক্রিকেট খেলছি এবং তারাও টেস্ট ফরম্যাটকে গুরুত্ব দিচ্ছে। তারা খেলতে চায়, পারফর্ম করতে চায়, বিশ্বমানের হতে চায়। এখন তাদের মানসিকতাই এমন। মুশফিকুর ও মুমিনুলের মতো সিনিয়র খেলোয়াড়রাও তাদের বেশি করে টেস্ট ক্রিকেট খেলতে উৎসাহিত করেছেন।’
আগামী ২২ আগস্ট ম্যাকাইতে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। সে ম্যাচেও ভালো ক্রিকেট খেলার বার্তা দিলেন শান্ত, ‘আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। পাঁচ দিন ভালো ক্রিকেট খেলতে হবে—আমি একই কথাই বলব। আমরা যদি সেশন ধরে ধরে খেলতে পারি, আর লোয়ার অর্ডার যদি নিয়মিত অবদান রাখতে থাকে, তাহলে এগুলোই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।’

এত কম সময়ে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিততে পারেনি ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের মতো দলগুলো। অজিদের ঢেরায় লাল বলের প্রথম ম্যাচ জিততে ৫২ বছর অপেক্ষা করতে হয়েছিল প্রোটিয়াদের। নিউজিল্যান্ডের লেগেছিল ৪২ বছর। এশিয়া তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি ভারত ৩০ বছর অপেক্ষার পর অস্ট্রেলিয়ায় টেস্ট জয়ের
১৮ মিনিট আগে
ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে চিন্তিত ছিল বাংলাদেশ। তার ওপর একমাত্র প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়ার একাদশের কাছে ইনিংস এবং ৩৮ রানের হার। এত কিছুর পরও নিজেদের ওপর থেকে বিশ্বাস হারাননি ক্রিকেটাররা। ডারউইন টেস্ট ৯ উইকেটের জয়ের পর মেহেদী হাসান মিরাজ জানালেন, বিশ্বাসের সে মন্ত্রেই বাজিমাত করেছেন তাঁ
১ ঘণ্টা আগে
সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারাল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে এটা বাংলাদেশের প্রথম টেস্ট জয়। এর আগে ২০১৭ সালে নিজেদের মাঠে অজিদের বিপক্ষে জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
আরও একটি খারাপ দিনের সাক্ষী হলেন লিওনেল মেসি। বাবার হোর্হে মেসির মৃত্যুর পর দ্বিতীয়বারের মতো মাঠে নেমেছিলেন ইন্টার মায়ামি এই তারকা ফুটবলার। তবে মাঠ ছাড়লেন বড় হারের তেঁতো অভিজ্ঞতা নিয়ে।
২ ঘণ্টা আগে