
ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে চিন্তিত ছিল বাংলাদেশ। তার ওপর একমাত্র প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়ার একাদশের কাছে ইনিংস এবং ৩৮ রানের হার। এত কিছুর পরও নিজেদের ওপর থেকে বিশ্বাস হারাননি ক্রিকেটাররা। ডারউইন টেস্ট ৯ উইকেটের জয়ের পর মেহেদী হাসান মিরাজ জানালেন, বিশ্বাসের সে মন্ত্রেই বাজিমাত করেছেন তাঁরা।
অস্ট্রেলিয়াকে হারিয়ে মিরাজ বলেন, ‘আমাদের বিশ্বাসটা তখনও ছিল (প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারের পর)। প্রস্তুতি ম্যাচে হারের পরও আমাদের ভাবতে হয়েছে—এই কন্ডিশনে আমাদের সামনে দারুণ একটি সুযোগ আছে। অনেক দিন পর আমরা এখানে এসেছি। ওরা খুব ভালো একটি দল, বিশ্বমানের খেলোয়াড় আছে তাদের। তাদের হারাতে পারলে সেটা আমাদের দেশ ও ক্রিকেটের জন্য দারুণ কিছু হবে। সেখান থেকে আমরা একটি বার্তাই পেয়েছি—আমাদের বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস না থাকলে আমরা এগোতে পারব না।’
দলগত পারফরম্যান্সের কারণেই অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়া সম্ভব হয়েছে বলে মনে করেন মিরাজ, ‘আমাদের পুরো ইউনিট হিসেবে বিশ্বাস রাখতে হয়েছে। এই কন্ডিশনে কীভাবে পারফর্ম করা যায়, সেটাই আমরা ভেবেছি। দল হিসেবে আমরা ভালো বোলিং করেছি এবং সঠিক সময়ে ভালো ব্যাটিং করেছি। প্রথম ১০ ওভারে তামিম ও শাদমান যেভাবে ব্যাটিং করেছে, তাতে আমাদের শুরুটা ভালো হয়েছে। তামিম সেঞ্চুরি করেছে, শান্তও ভালো ব্যাটিং করেছে। মুমিনুলও খুব ভালো করেছে।’
টেল এন্ডারদের প্রশংসা করে মিরাজ বলেন, ‘হাসান, তাসকিন ও তাইজুলের সঙ্গে দারুণ একটা জুটি হয়েছে। তারা আমাকে সুযোগ করে দিয়েছে, কারণ তারা আউট হয়ে গেলে আমি রান করতে পারতাম না। আমি শুধু একটা কথাই বলেছি—আমাদের উইকেটে থাকতে হবে। ওদের বোলিং আক্রমণ খুব ভালো, তাই আমাদের ইতিবাচক থাকতে হবে। কে বোলিং করছে, সেটা নিয়ে চিন্তা না করে প্রতিটি বল খেলতে হবে। আমরা শুধু এভাবেই ভেবেছি।’
ম্যাচজুড়ে সমর্থকনের জন্য দর্শকদের ধন্যবাদ দিতে ভুলেননি মিরাজ, ‘আমার মনে হয়, দেশে সবাই খুব খুশি। এটা আমাদের জন্য গর্বের মুহূর্ত এবং সবাই খুব উপভোগ করছে। অনেক বাংলাদেশি দর্শক মাঠে এসে আমাদের সমর্থন করেছেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আমাদের পাশে এসে সমর্থন করার জন্য। তারা বিশ্বাস করেছিল যে আমরা ম্যাচটি জিততে পারব। সেই বিশ্বাস থেকেই আমরা জয় পেয়েছি। দর্শকদের সবাইকে অনেক ধন্যবাদ।’

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৬ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৭ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৮ ঘণ্টা আগে