হেলেদুলে আয়েশি ভঙ্গিমায় বল করতে চেয়েছিলেন রিয়ান পরাগ, যা পাড়ার ক্রিকেটেই বেশি হয়ে থাকে। তবে মাহমুদউল্লাহ রিয়াদের বিপক্ষে গত রাতে দিল্লিতে পরাগের এমন বোলিংকে ‘নো বল’ ঘোষণা করা হয়েছে।
অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের ইনিংসের ১১তম ওভারের ঘটনা। চতুর্থ বল পরাগ স্লিঙ্গিং স্টাইলে করতে গেছেন। হেলেদুলে এসে ডান হাতটা হালকা বাঁকিয়ে বলটা ছেড়েছেন ভারতীয় এই ক্রিকেটার। মাহমুদউল্লাহ বলটা কাট করতে গেলেও ব্যর্থ হয়েছেন। ঘটনা এখানেই থেমে থাকেনি। মাঠের আম্পায়ার স্মরণাপন্ন হন তৃতীয় আম্পায়ারের। যাচাই-বাছাই করে সেটা নো বল ডাকা হয়েছে পরাগের পেছনের পায়ের অবস্থানের কারণে। বল ছোড়ার সময় পরাগের পেছনের পা ছিল ভাসমান। এমনকি সেটা ছিল রিটার্ন ক্রিজ বরাবর।
ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) নিয়ম ভেঙেছেন পরাগ। এমসিসির ২১.৫ নিয়ম অনুযায়ী, ‘বোলারের পা অবশ্যই মাটিতে থাকতে হবে।কিন্তু রিটার্ন ক্রিজ স্পর্শ করতে পারবে না। বল ছুড়তে হবে পপিং ক্রিজের পেছন থেকে। এই তিনটি শর্ত পূরণ করতে বোলার ব্যর্থ—যদি বোলিং প্রান্তের আম্পায়ারের তেমনটা মনে হয়, তাহলে তিনি (আম্পায়ার) নো বল ডাকতে পারেন।’ রিটার্ন ক্রিজ হচ্ছে সেটা, যেটা সাধারণত ব্যাটিং প্রান্তে ওয়াইডের লাইন। যেখানে ক্রিকেটে প্রতি ওভার শেষেই ব্যাটার-বোলাররা প্রান্ত বদল করেন।
পরাগের নো বলের পর ফ্রি হিট পেয়েও সেটা কাজে লাগাতে পারেননি মাহমুদউল্লাহ। ১১তম ওভারের চতুর্থ বলে যে ইয়র্কার দিয়েছেন পরাগ, মাহমুদউল্লাহ কোনোমতে সেটা ঠেকিয়েছেন। সেই ওভারের শেষ বলেই পরাগ ফিরিয়েছেন মেহেদী হাসান মিরাজকে। ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে লং অফে ক্যাচ তুলে দেন মিরাজ। সীমানার ধারে ক্যাচ ধরেন বদলি ফিল্ডার হিসেবে নামা রবি বিষ্ণুই।
মিরাজের বিদায়ে ১১ ওভারে ৫ উইকেটে ৮০ রানে পরিণত হওয়া বাংলাদেশ কেবল পরাজয়ের ব্যবধানটাই কমিয়েছে। মাহমুদউল্লাহর ৩৯ বলে ৪১ রানের ইনিংসটাই তো বাংলাদেশের মুখরক্ষা করেছে। বোলার হিসেবে না পারলেও পরাগ অবদান রেখেছেন মাহমুদউল্লাহর উইকেট পতনে। শেষ ওভারের প্রথম বলে নীতিশ কুমার রেড্ডির ফুলটস ঠিকমতো সংযোগ করতে পারেননি। লং অন থেকে দৌড়ে এসে সহজেই সেটা তালুবন্দী করেন পরাগ।
৮৬ রানে জিতে এক ম্যাচ হাতে রেখেই ভারত টি-টোয়েন্টি সিরিজ নিজের করে নিয়েছে। অলরাউন্ড পারফরম্যান্সে গতকাল ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রেড্ডি। ৩৪ বলে ৪ চার ও ৭ ছক্কয় ৭৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন। বোলিংয়ে নিয়েছেন ২ উইকেট। ৪ ওভারে খরচ করেন ২৩ রান। হায়দরাবাদে পরশু সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।

নিলাম থেকে আগেই নাহিদ রানাকে নিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল পেশোয়ার জালমি। পাকিস্তানের এই টি-টোয়েন্টিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট যখন দরজায় কড়া নাড়ছে, তখন দলটি নিল বাংলাদেশের আরেক ক্রিকেটার শরীফুল ইসলামকে। শরীফুলকে স্বাগত জানিয়েছে তাঁরা বাংলা ভাষায়।
২০ মিনিট আগে
ম্যানচেস্টার সিটি কি ঘুরে দাঁড়াতে পারবে? সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে রিয়াল মাদ্রিদের কাছে ৩-০ গোলে হেরেছে তারা। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো খানিকটা কঠিনই বটে। ইতিহাদ স্টেডিয়ামে শেষ ষোলোর দ্বিতীয় লেগে আজ রিয়ালের মুখোমুখি হওয়ার আগে কোচ পেপ গার্দিওলা শোনালেন আশার বাণী। সিটির কোচ জোর দিয়ে বলেছেন
১ ঘণ্টা আগে
নেইমার কি থাকছেন নাকি থাকছেন না—এই আলোচনাটা চলছিল কদিন ধরে। অবশেষে উত্তর মিলল গত রাতে। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের দলে জায়গা হয়নি নেইমারের।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের পর বেকায়দায় পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। সামাজিক মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের ব্যঙ্গ-বিদ্রূপ তো রয়েছেই, দেশটির সাবেক ক্রিকেটাররাও ধুয়ে দিচ্ছেন শাহিন শাহ আফ্রিদি-সালমান আলী আগা-ফাহিম আশরাফদের। বিদ্রূপকে এখন অন্য মাত্রায় নিয়ে গেছেন কামরান আকমল।
১২ ঘণ্টা আগে